CEO
CEO

তথ্য যাচাইয়ে ইচ্ছাকৃত ভুল হলেই এবার কড়া পদক্ষেপ, BLO-দের হুঁশিয়ারি CEO দফতরের

Bengal Liberty: এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ের কাজে ইচ্ছাকৃত ভাবে ভুল করলে BLO-দের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ করা হবে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর (CEO)।

[embedyt] https://www.youtube.com/watch?v=m_-qsX5pxlw[/embedyt]

কি পদক্ষেপ কমিশনের (CEO)?

ভুয়ো ভোটার ধরতে ইতিমধ্যেই সক্রিয় নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভুয়ো ভোটার ধরতে বৃহস্পতিবার থেকেই ERO-দেরও কাজ করতে হবে। ERO (ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার)-দের ইতিমধ্যে নতুন সফটওয়্যারও দিয়েছে কমিশন। ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ (DSE) নামে ওই সফটওয়্যারটি বৃহস্পতিবার থেকেই চালু করা হয়েছে। কমিশন সূত্রে খবর, কোনও ভোটার একের বেশি এনুমারেশন ফর্ম জমা করলেই এই প্রযুক্তি সেই তথ্য চিহ্নিত করতে পারবে। বৃহস্পতিবার থেকেই ERO-রা এই প্রযুক্তি ব্যবহার করতে শুরু করেছেন। এর পরে ভুয়ো ভোটার নিশ্চিত করতে DEO, CEO এবং কমিশন এই প্রযুক্তি ব্যবহার করবে।

CEO
CEO

এরপর খসড়া ভোটার তালিকার বিষয়ে BLA-দের সঙ্গে বৈঠক করবেন BLO-রা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নির্দেশে বুথেই করতে হবে ওই বৈঠক। বুথের বাইরে অন্যত্র সেই বৈঠক করা যাবে না।

কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে SIR-এর জেরে বাদ পড়তে চলেছে ৫০ লক্ষেরও বেশি ভোটারের নাম। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এখনও পর্যন্ত হিসাব যে কথা বলছে, তাতে মোট ৫২ লক্ষ ৯৯ হাজার ৬৬৩ জন ভোটারের নাম ওই তালিকায় থাকবে না। মৃত বা স্থানান্তরিত ভোটারদের নামও বাদ দেওয়া হয়েছে। এ ছাড়াও আরও নানা কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে খবর। সর্বমোট কতো ভোটারের নাম বাদ পড়তে চলেছে সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury