Champdani Municipality
Champdani Municipality

Champdani Municipality : আর্থিক সংকটের জেরে গণ-ইস্তফা! প্রশাসকের পথে চাঁপদানি পুরসভা

Bengal Liberty : রাজ্যে সরকার বদলের পর ভাঙনের তালিকায় এবার হুগলির চাঁপদানি পুরসভা (Champdani Municipality)। দু’দিনে চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ মোট ১৯ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেছেন। ২২ ওয়ার্ডের এই পুরসভায় তৃণমূলের ছিল ২১ জন কাউন্সিলর। ফলে সংখ্যাগরিষ্ঠ বোর্ড কার্যত অস্তিত্ব হারাল। দীর্ঘদিনের আর্থিক সংকট, কর্মীদের বেতন বকেয়া এবং পরিষেবা চালাতে অক্ষমতার অভিযোগের মধ্যেই এই গণ-ইস্তফা। প্রশাসক নিয়োগের সম্ভাবনা তৈরি হওয়ায় জেলার পুর-রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলছে (Champdani Municipality)।

Champdani Municipality
Champdani Municipality

আর্থিক সংকটের জেরে গণ-ইস্তফা (Champdani Municipality)

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার চেয়ারম্যান সুরেশ মিশ্র-সহ ১৭ জন কাউন্সিলর তাঁদের পদত্যাগপত্র এক্সিকিউটিভ অফিসারের হাতে জমা দেন। এর আগে বুধবার আরও দু’জন কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। ফলে দু’দিনে মোট ১৯ জন কাউন্সিলর ইস্তফা দেওয়ায় পুরবোর্ড কার্যত অচল হয়ে পড়েছে। ২২ ওয়ার্ডের চাঁপদানি পুরসভায় তৃণমূলের ছিল ২১ জন এবং কংগ্রেসের একজন কাউন্সিলর। তবে ১০ নম্বর ওয়ার্ডের সেলিম কুরেশি এবং ১২ নম্বর ওয়ার্ডের তারক সিং এখনও পদত্যাগপত্র জমা দেননি বলে জানা গিয়েছে।

চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পর সুরেশ মিশ্র বলেন, দীর্ঘদিন ধরেই পুরসভার আর্থিক সংকটের কথা প্রশাসনের নজরে আনা হয়েছিল। তৃণমূল সরকারের আমলে আর্থিক প্যাকেজ চেয়েও তা মেলেনি। সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি সরকারের কাছেও আর্থিক সাহায্যের আবেদন জানানো হলেও এখনও প্রয়োজনীয় বরাদ্দ আসেনি। তাঁর দাবি, অর্থাভাবে পুরসভার পরিষেবা চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছিল বলেই কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

লিস্টে নাম জুড়ল চাঁপদানির (Champdani Municipality)

চাঁপদানি পুরসভায় দীর্ঘদিন ধরেই আর্থিক সংকট নিয়ে ক্ষোভ বাড়ছিল। পুরকর্মীদের বেতন বকেয়া, পরিষেবা ব্যাহত হওয়া এবং পুরসভা চত্বরে কর্মীদের বিক্ষোভ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। সেই আবহেই একযোগে কাউন্সিলরদের ইস্তফা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, রাজ্যে ক্ষমতার পালাবদলের পর ইতিমধ্যেই হুগলির চন্দননগর পুরনিগম, বাঁশবেড়িয়া, চুঁচুড়া, ভদ্রেশ্বর ও তারকেশ্বরের পুরবোর্ড ভেঙেছে। সেই তালিকায় এবার যুক্ত হল চাঁপদানি।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/08/asansol-municipal-corporation/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury