CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : তারাতলা ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী

Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় চলছে তারাতলার নির্মীয়মাণ গোডাউন ধসের উদ্ধারকাজ (CM Suvendu Adhikari)। পরবর্তীতেই ঘটনাস্থলে পৌঁছান মুখ্যমন্ত্রী, তাঁর সঙ্গে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। নবান্নে সাংবাদিক বৈঠক বাতিল করে ঘটনাস্থল পরিদর্শনে যান তিনি। বুধবার দুপুরে মাঝেরহাট ব্রিজ সংলগ্ন ট্রান্সপোর্ট ডিপোর কাছে নির্মাণাধীন গোডাউনের ছাদ ভেঙে পড়লে বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থলে প্রথমেই যান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, ইন্দ্রনীল খান সহ স্বাস্থ্যমন্ত্রী ও দমকলমন্ত্রী। পরবর্তীতে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করতে মুখ্যমন্ত্রী নিজে সেখানে পৌঁছে যান। উদ্ধার কাজ যাতে না থাকে এবং কোনও রকম ঢিলেমি যাতে না হয় তারই নির্দেশ দিয়েছেন। পাশাপশি পর্যাপ্ত বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেন তিনি (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

বিপর্যয়স্থল খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী (CM Suvendu Adhikari)

নিজে উপস্থিত থেকে ঘটনার পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী। উদ্ধারকাজ কীভাবে করা যেতে পরে সকলের সাথে আলোচনা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ২১ জনকে উদ্ধার করা গেছে। তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৮ জন এসএসকেএমে ভর্তি আছেন। NDRF, আর্মি, পুলিশ, দমকলকর্মীরা সকলেই ভালো কাজ করছে বলে জানান। তারপরই তিনি দুর্ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। পরবর্তীতে তিনি এসএসকেএম হাসপাতালে আহতদের সাথে দেখা করবেন বলে জানা গেছে।

গ্যাস কাটার, অত্যাধুনিক ক্রেন এবং ড্রিলিংয়ের মাধ্যমে তৈরি করা উল্লম্ব সুরঙ্গপথ ব্যবহার করে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। পুলিশ, দমকল, এনডিআরএফ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার যৌথ অভিযানে চলছে উদ্ধার কাজ।
দুর্ঘটনা ঘিরে চালু করা হয়েছে কন্ট্রোল রুমও, যার নম্বর ০৩৩-২২১৪৩৫২৬।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Manas Bhunia: চাকরি প্রতারণার মামলায় গ্রেফতারি এড়াতে হাইকোর্টের দ্বারস্থ মানস ভুঁইয়া

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury