Bengal Liberty : রাজ্যে সরকার গঠনের মাত্র ২ মাসের মধ্যেই শিল্পায়নের পথে আরও এক বড় পদক্ষেপ (CM Suvendu Adhikari)। ডানকুনিতে লাক্স কোজির পর এবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। প্রায় ১ হাজার কোটি টাকার বিনিয়োগের এই প্রকল্পকে ঘিরে ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানাল সংস্থা। সরকারের দাবি, শিল্পের হাত ধরেই কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বাংলায় (CM Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীর কথায়, “বাংলার আর্থিক উন্নতি হবে। প্রচুর কর্মসংস্থান হবে।” তারপরই বড় ইঙ্গিত দিয়ে বলেন, “সঞ্জীব গোয়েঙ্কারের সঙ্গে বৈঠক হয়েছে বড় বিনিয়োগ হবে।” তিনি জানান, “আদানি গোষ্ঠীও পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী।”

একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চ থেকে শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান নিয়ে একাধিক বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “রাজ্যে ১৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আসছে। এর ফলে বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পশ্চিমবঙ্গের অর্থনীতিও নতুন গতি পাবে।” তিনি আরও বলেন, “বাংলায় শিল্পায়নের নতুন যুগ শুরু হয়েছে। এতদিন যে শিল্পপতিরা পশ্চিমবঙ্গে আসতে চাইতেন না, তাঁরাই এখন আবার বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। এটা শুধু শুরু, আগামী দিনে আরও বড় বড় শিল্প আসবে।” একাধিক বড় ঘোষণা করে বলেন, “সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে বৈঠক হয়েছে। খুব শীঘ্রই আরও বড় বিনিয়োগের খবর রাজ্যবাসী জানতে পারবেন। তিনি আরও বলেন, “আদানি গোষ্ঠীও পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী। নিউ টাউনে একটি আধুনিক হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।”

১ হাজার কোটির বিনিয়োগ (CM Suvendu Adhikari)
শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি। শ্যাম স্টিল কর্তৃপক্ষ জানায়, নতুন কারখানা চালু হলে প্রত্যক্ষ ও পরোক্ষ মিলিয়ে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি এই প্রকল্পকে কেন্দ্র করে একাধিক অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। ফলে বাঁকুড়া-সহ আশপাশের জেলার অর্থনীতি ও শিল্প বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “এই রাজ্যে আইনশৃঙ্খলা, সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির সংস্কৃতি থেকে বেরিয়ে আসার কাজ শুরু হয়েছে। ডানকুনিতে এখন আর ট্রাকের সামনে দাঁড়িয়ে কেউ টাকা তোলে না।” তিনি আরও বলেন, “শ্যাম স্টিলের হাত ধরে বাংলায় ১,০০০ কোটি টাকার বিনিয়োগ হবে। বহু কর্মসংস্থান তৈরি হবে। কাজের খোঁজে বাইরে যাওয়া বহু যুবক এবার নিজের রাজ্যেই কাজের সুযোগ পাবে।” অনুষ্ঠানে শিল্পমন্ত্রী তাপস রায় শিল্পায়নকে রাজ্যের অগ্রাধিকারের বিষয় হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “কাজের খোঁজে বাংলা ছেড়ে যেতে হবে কেন? পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য আমরা লড়াই করব। মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার শিল্প ও কর্মসংস্থানের ঘাটতি দ্রুত পূরণে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে।”
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/07/17/sonam-wangchuk-7/


