CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

CM Suvendu Adhikari : লরি আটকে ঘুষ! অ্যাকশনে শুভেন্দুর সরকার

Bengal Liberty : প্রশাসনে দুর্নীতি ও তোলাবাজির বিরুদ্ধে আরও একবার কড়া অবস্থান নিল রাজ্য সরকার (CM Suvendu Adhikari)। ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। দুর্নীতি, ঘুষ বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেই বার্তারই প্রতিফলন দেখা গেল পশ্চিম বর্ধমানের রামপুর চেকপোস্টের একটি ঘটনায়। পুরো ঘটনা এক্স হ্যান্ডলে উল্লেখ করে জানান, লরি আটকে ঘুষ চাওয়ায় দুই এমভিআই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে (CM Suvendu Adhikari)।

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

রামপুর চেকপোস্টে কী ঘটেছিল? (CM Suvendu Adhikari)

অভিযোগ, দীপক সিংয়ের মালিকানাধীন এবং শিবা যাদবের চালিত একটি পণ্যবাহী ট্রাক সার্ভিসিং শেষে গ্যারেজে ফেরার পথে রামপুর চেকপোস্টে অন্যায়ভাবে আটকানো হয়। সেখানে কর্তব্যরত আধিকারিকরা চালকের কাছ থেকে ঘুষ দাবি করেন বলে অভিযোগ। চালক ঘুষ দিতে অস্বীকার করলে ট্রাকটি বাজেয়াপ্ত করা হয়। এমনকি রাজ্য সরকার বহু আগেই বাতিল করে দেওয়া একটি করের অজুহাতে বেআইনিভাবে ২২ হাজার টাকা দাবি করা হয় বলেও অভিযোগ ওঠে।

শুভেন্দু অধিকারী তাঁর এক্স পোস্টে আরও জানান, ঘটনার অভিযোগ সামনে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় পরিবহণ দফতর। প্রিন্সিপাল সেক্রেটারি ড. রবি ইন্দর সিংয়ের স্বাক্ষরিত নির্দেশে রামপুর চেকপোস্টে কর্মরত দুই মোটর ভেহিক্যাল ইনস্পেক্টর নাজিমুল হক ও অনুপম বন্দ্যোপাধ্যায়কে ‘ওয়েস্ট বেঙ্গল সার্ভিসেস রুলস, ১৯৭১’-এর ৭(১)(এ) ধারা অনুযায়ী অবিলম্বে সাসপেন্ড করা হয়েছে।

Advertisement
Advertisement

কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর (CM Suvendu Adhikari)

শুধু বিভাগীয় ব্যবস্থা নয়, গোটা ঘটনাটির অপরাধমূলক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যান্টি-করাপশন ব্যুরো (ACB)-কে। পাশাপাশি অন্যায়ভাবে আটক করা যানবাহন দ্রুত মুক্ত করার নির্দেশও জারি হয়েছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, প্রশাসনের কোনও স্তরে দুর্নীতি বা হয়রানি বরদাস্ত করা হবে না। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোরতম প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি লেখেন, “দুর্নীতি, হয়রানি বা বেআইনি অর্থ আদায়ে জড়িত কোনও সরকারি কর্মীকে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বচ্ছ, ন্যায্য এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে রাজ্য সরকার দৃঢ়প্রতিজ্ঞ।”

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/23/cm-suvendu-adhikari-92/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury