Debraj Chakraborty
Debraj Chakraborty

Debraj Chakraborty Arrested : আগাম জামিন খারিজ হতেই পুরুলিয়া থেকে গ্রেফতার দেবরাজ

Bengal Liberty : বিধাননগর পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) (Debraj Chakraborty Arrested)। কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার কয়েক দিনের মধ্যেই পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেবরাজ ও তাঁর স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে বেনামি সম্পত্তি, সম্পত্তির তথ্য গোপন, তোলাবাজি, সিন্ডিকেট ও জমি দখল-সহ একাধিক গুরুতর অভিযোগ সামনে আসে। সেই মামলার তদন্তেই এই গ্রেফতারি বলে জানা গিয়েছে (Debraj Chakraborty Arrested)।

Debraj Chakraborty
Debraj Chakraborty

অদিতির জামিন হলেও গ্রেফতার দেবরাজ (Debraj Chakraborty Arrested)

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। অভিযোগ, ভোটের আগে প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয়-পরিজনদের নামে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, নির্বাচনী হলফনামায় সম্পত্তির প্রকৃত পরিমাণ গোপন করার অভিযোগও রয়েছে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো এবং জমি দখলের অভিযোগও তদন্তের আওতায় রয়েছে।গ্রেফতারের আশঙ্কায় কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন দু’জনেই। বিচারপতি জয় সেনগুপ্ত চার মাসের শিশুসন্তানের কথা বিবেচনা করে অদিতি মুন্সিকে শর্তসাপেক্ষে আগাম জামিন দেন। তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়, পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে এবং বাগুইআটি থানা এলাকায় প্রবেশ না করার নির্দেশও দেওয়া হয়।

অন্যদিকে দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় হাই কোর্ট। তাঁকে তদন্তে পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই নির্দেশের পরই পুরুলিয়ার সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ। তদন্তকারীদের মতে, এই গ্রেফতারির ফলে অভিযোগগুলির তদন্তে নতুন গতি আসতে পারে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

Subhankar Sarkar : কাটোয়ায় গান্ধী মূর্তি অপমান, মুখ্যমন্ত্রীকে চিঠি শুভঙ্করের

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury