Firhad Hakim
Firhad Hakim

Firhad Hakim : শুভেন্দুর প্রশংসায় ফিরহাদ!

Bengal Liberty : ফের একবার কলকাতা বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিমের মুখে শুভেন্দু অধিকারীর প্রশংসা (Firhad Hakim)। বিধানসভার উল্লেখপর্বে বিধায়কদের তোলা প্রতিটি দাবিকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, কোনও দাবি উত্থাপিত হলে সংশ্লিষ্ট দফতরকে সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। দাবি বাস্তবায়ন করা সম্ভব কি না, তা স্পষ্ট জানাতে হবে। সম্ভব না হলে তার কারণও লিখিতভাবে জানাতে হবে। সেই রিপোর্ট যাবে মুখ্যমন্ত্রীর দফতরে। পাশাপাশি প্রতি ৩ মাস অন্তর দাবিগুলির অগ্রগতির রিপোর্টও জমা দিতে হবে। মুখ্যমন্ত্রীর দাবি, অতীতে উল্লেখপর্বের বিষয়গুলি এভাবে গুরুত্ব পায়নি। এবার বিধায়কদের প্রতিটি দাবির উপর নজর রাখবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে বিধায়কদের দাবিকে মর্যাদা দেওয়ার জন‍্য ধন্যবাদ জানান ঋতপন্থী তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শুভেন্দুর প্রশংসা করে বলেন, “বিধায়কদের এর আগে এরকম সম্মান দিতে দেখিনি।”

Advertisement
Advertisement

কালীঘাটের হাত ছেড়ে বাক স্বাধীনতা পেলেন ফিরহাদ? (Firhad Hakim)

২০০৯ সালের উপ-নির্বাচনে আলিপুর কেন্দ্র থেকে জিতে তিনি প্রথমবার বিধায়ক হন। এরপর ২০১১, ২০১৬ এবং ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে তিনি লাগাতার কলকাতা বন্দর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। ৯ বছর মেয়র পদ সামলেছেন তিনি। কিন্তু এতগুলো বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিতেই চলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর নির্দেশকেই বেদ বাক্য মনে করেছিলেন তিনি। তৃণমূল বিধায়ক থাকাকালীন তৎকালীন বিরোধী দল বিজেপির সুনাম তো দুরস্ত বারংবার পিছনে টানার চেষ্টা করেছিলেন প্রাক্তন মেয়র। অতঃপর রাজ্যে পালাবদল হয়। তৃণমূলের টিকিটেই ফের একবার বিধায়ক হন ফিরহাদ। তবে তাঁর বদল হয় ঋতব্রত শিবিরে যাওয়ার পর। সরকারের ভালো কাজের প্রশংসা এবং ভুল পদক্ষেপের গঠনমূলক সমালোচনা করার নীতি গ্রহণ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত। আর সেই পথ ধরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বলয় থেকে বেরিয়ে ঋতব্রত শিবিরে যুক্ত হওয়ার পরই যেন সত্যকে স গঠনমূলক সমালোচনা করার নীতি গ্রহণ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত। আর সে কারণেই মমতার হাত ছেড়ে ঋতব্রতর শিবিরে যাওয়া অবধি সঠিককে সঠিক বলার সৎ সাহস পেলেন প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/20/suvendu-adhikari-74/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury