Bengal Liberty : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিতি মুছে ফেলা হয়েছিল (Jadavpur University)। রবিবার দিনভর চুনকাম করে সাফ করা হয়েছিল একের পর এক দেওয়াল। কিন্তু রাত পেরোতেই ফের সেই দেওয়ালেই ফুটে উঠল নতুন স্লোগান। এ বার কার্ল মার্ক্সের উদ্ধৃতি লিখে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুক্ত প্রেক্ষাগৃহের দেওয়ালে। ফলে দেওয়াল মোছার পরেও যাদবপুরে থামল না স্লোগানকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েন (Jadavpur University)।

চুনকামের রাতেই ফের লেখা (Jadavpur University)
শনিবার রাত থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিতর্কিত দেওয়াল লিখন মুছে ফেলার কাজ শুরু হয়। রবিবার বিভিন্ন জায়গায় চুনকাম করে পুরনো লেখা ঢেকে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের দেওয়াল থেকে আপত্তিকর এবং বিতর্কিত স্লোগান সরানো নিয়ে অবশ্য শুরু থেকেই রাজনৈতিক চাপানউতোর ছিল। এ বার সেই চুনকাম করা দেওয়ালের উপরেই রাতের অন্ধকারে নতুন লেখা দেখা গেল। বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়ালে কার্ল মার্ক্সের চার লাইনের একটি উদ্ধৃতি লেখা হয়েছে। বাংলা করলে যার বক্তব্য দাঁড়ায়, ‘আমাদের করুণা নেই, আমরা তোমাদের কাছ থেকেও কোনও করুণা চাই না। যখন আমাদের পালা আসবে, তখনকার সন্ত্রাসের জন্য কোনও অজুহাত খুঁজব না।’ কে বা কারা রাতের অন্ধকারে এই দেওয়াল লিখন করেছে, তা এখনও স্পষ্ট নয়।

‘নকশালপন্থীদের কাজ’, দাবি এবিভিপির (Jadavpur University)
নতুন দেওয়াল লিখন সামনে আসতেই সরব হয়েছে গেরুয়াপন্থী ছাত্র সংগঠন এবিভিপি। তাদের দাবি, এই লেখা অতিবাম বা নকশালপন্থীদের কাজ। বিষয়টি নিয়ে নির্দিষ্ট জায়গায় অভিযোগ জানানো হবে বলেও জানিয়েছে তারা। অন্য দিকে, এসএফআই সরাসরি এই লেখার দায় স্বীকার করেনি। তবে সংগঠনের বক্তব্য, দেওয়াল লিখন করতে হলে তারা রাতের অন্ধকারে নয়, দিনের আলোতেই তা করবে। ফলে নতুন লেখার নেপথ্যে কারা রয়েছে, সেই প্রশ্ন এখনও স্পষ্ট নয়।
আরও খবর
উল্লেখ্য, দেওয়াল লিখন মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে আগেই সরব হয়েছিল বামপন্থীরা। কিন্তু চুনকাম করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নতুন স্লোগান ফিরে আসায় বিতর্ক ফের তীব্র হয়েছে।

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/31/pranab-mukherjee/


