jiban saha arrested by ED
jiban saha arrested by ED

ED গ্রেফতার করল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে (Jiban krishna Saha)

Bengal Liberty: সিবিআইয়ের পর এবার ইডির হাতে গ্রেফতার তৃণমূলের বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban krishna Saha)। সোমবার সকালে ইডির একটি দল জীবনের বাড়িতে পৌঁছে যায়। প্রায় সাড়ে ৫ ঘণ্টার তল্লাশির চলে। শেষমেষ গ্রেফতার হয় তাঁকে।

নর্দমায় ফোন ছুড়ে ফেললেন জীবন (Jiban krishna Saha)

ইডি অফিসাদের দরজার বাইরে দেখেই সচেতন হয়ে যান জীবনকৃষ্ণ। বাড়ির পিছনের নর্দমায় ফোন ফেলে, জঙ্গলভেদ করে পালানোর চেষ্টা করেন তিনি। এরপর জিজ্ঞাসাবাদ এবং গ্রেফতার।

jiban krishna saha arrested by ED
jiban krishna saha arrested by ED

এমনই নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল ২০২৩-এ। সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল সোমবার। কিন্তু, এবার CBI-এর পরিবর্তে গ্রেফতার করল ED।

CBI-এর সময় ছাদ থেকে দাঁড়িয়ে পুকুরে ফোন ছুড়ে ফেলেছিলেন বিধায়ক। পরবর্তীতে পুকুরের জল সরিয়ে সেই ফোন উদ্ধার করেন কেন্দ্রীয় তদন্তকারী অধিকারিকেরা। এবার নর্দমা থেকে ফোন উদ্ধার হয়েছে।

আজ সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে হানা দিয়েছে ED। পারিবারিক সম্পর্কে জীবন কৃষ্ণ সাহার পিসি হন মায়া সাহা। ইডি-র আধিকারিকরা দল বেঁধে মায়া সাহার বাড়িতে ঢুকে তল্লাশি চালাতে শুরু করেন। ইডির অন্য আরেকটি দল জীবনকৃষ্ণের শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে।

ইডি আধিকারিকদের ধারণা, সিবিআইয়ের মামলায় জামিন পাওয়ার পর, ফের নতুন কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন জীবনকৃষ্ণ।

এদিন ইডি অধিকারিকরা জীবনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট নিয়ে এসেছিলেন। সেই স্টেটমেন্টে চাকরি বিক্রির টাকার হিসেব উল্লেখ রয়েছে।

গরু পাচার নিয়ে উত্তরবঙ্গে সক্রিয় হচ্ছে CBI

এবার গরু পাচার নিয়ে আগামী মাস থেকে উত্তরবঙ্গে সক্রিয় হতে চলেছে CBI। সূত্রের খবর, গরু পাচারেও অনেক তৃণমূল নেতার নাম থাকতে পারে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury