Kunal Ghosh
Kunal Ghosh

Kunal Ghosh: কুণালের কার্যালয় ভাঙচুর! দোষীদের শাস্তির দাবি বিধায়কের

Bengal Liberty: বুধবার সন্ধ্যায় বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের পার্টি অফিস ও বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। ঘটনাটি সামনে আসতেই উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। কার্যালয়ের দরজার উপরে কুণালের সাইন বোর্ডটি ছিঁড়ে ফেলা হয় (Kunal Ghosh)। ঘটনা প্রসঙ্গে তীব্র নিন্দা করেন বেলেঘাটার বিধায়ক। তাঁর দাবি, ” অবিলম্বে এদের সম্পর্কে খবর নিক পুলিশ। হামলাকারীদের বাবা ও সুপরিদাতাদের দিকে হাত বাড়ান।”

Kunal Ghosh
Kunal Ghosh

ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত? (Kunal Ghosh)

ঘটনার প্রসঙ্গে তীব্র কটাক্ষ করে কুণাল বলেন, আমার বাড়ি এবং পার্টি অফিসে হামলা। ঘটনাচক্রে আমি তখন ছিলাম না। এবিপি আনন্দে ছিলাম। পার্টি অফিসে ভাঙচুর। লোক পাঠিয়ে করানো হয়েছে। খবর পাচ্ছি। বালিশ, গদ্দারদের তিনজন এর পেছনে। আমি কদিন আগেই পোস্ট করেছিলাম। আমাকে যে কোনোভাবে থামাতে চায়।”

Advertisement
Advertisement

অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানান বিধায়ক কুণাল। পাশাপাশি প্রশাসনের কাছে সাহায্য চেয়েছেন। তাঁর অভিযোগ, ” প্রত্যক্ষদর্শীরা জানালেন যারা এসেছিল কেউ এই এলাকার নয়। পরিকল্পিতভাবে পাঠানো হয়েছিল (Kunal Ghosh)। তারপর পালিয়েছে। এই ছবি প্রচারের দায়িত্ব নিয়েছে সুদীপ ব্যানার্জির চামচে বাপি। বাকিটা বুঝে নিন। উত্তর কলকাতায় কে কে এই প্যাটার্নে লোক পাঠিয়ে বাঁদরামি করায়, জানি। জলাভূমি বোজানোর মাফিয়ারা কার কার সঙ্গে হাত মিলিয়েছে, তাও জানি।”

ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনীতি মহলে। পুলিশের কাছে অবিলম্বে দোষীদের খুঁজে বার করার অনুরোধ জানিয়েছেন কুণাল। তবে ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত, কেন কার্যালয় ভাঙচুর, এখন সেদিকেই নজর।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/08/13/isi-agent-arrest/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury