Subhendu Adhikari
Subhendu Adhikari

বাংলায় নন্দীগ্রাম মডেল ২০২৬-এ: শুভেন্দু অধিকারী (Subhendu adhikari)

ঋ রায়, Bengal Liberty: ২০২১-এর নন্দীগ্রাম মডেল ২৬-এ গোটা রাজ্যে কার্যকর করার শপথ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বুধবার হলদিয়ায় এক সমাবেশে তিনি নন্দীগ্রামের প্রসঙ্গ টেনে বলেন, ‘২০২১-এ নন্দীগ্রাম যা করে দেখিয়েছে, ২০২৬-এ গোটা বাংলা সেটা করে দেখাবে। প্রসঙ্গত, এই প্রথম নয়। এর আগেও একই বিষয় উত্থাপন করে তিনি নন্দীগ্রাম মডেলের পক্ষে সওয়াল করেছেন। অর্থাৎ, ২০২১-এ নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী হারিয়েছিলেন। এবার, গোটা বাংলা যাতে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে মানুষ নির্মূল করেন, সেই বার্তাই দিয়েছেন শুভেন্দু।

তাপসী মণ্ডলকে তোপ (Subhendu adhikari)

হলদিয়ার দলবদলু বিধায়ক তাপসী মণ্ডলকে এদিন তোপ দাগতে পিছ-পা হননি শুভেন্দু অধিকারী। তাঁকে কটাক্ষ করে বলেন, ‘উনি বিজেপিতে থাকলে জেতাতে আমার জুতো ছিঁড়ে যেত।’ প্রসঙ্গত, চলতি বছর তাপসী বিধানসভায় বিজেপি পরিষদীয় ঘরে দুপুরের খাবার খেয়ে বিকেলে তৃণমূল ভবনে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন। এই বিষয়টা নিয়ে ইতিমধ্যে বিধানসভায় এবং হাইকোর্টে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়ের বিষয়টা উত্থাপন করে দলত্যাগ বিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। সেই রেশ চলাকালে তাপসী মণ্ডলের বিরুদ্ধে বিরোধী দলনেতার তোপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ।

পূর্ব মেদিনীপুর ১৬-তে ১৬

আসন্ন বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের ১৬টি বিধানসভা আসনের সবটি-ই বিজেপির দখলে যাবে বলেও এদিনের সভা থেকে আওয়াজ তোলেন শুভেন্দু। এখন দেখার বিষয়, পূর্ব মেদিনীপুর-সহ গোটা রাজ্য বিরোধী দলনেতার রাজনৈতিক ‘ব্লু-প্রিন্ট’-এর বাস্তবায়ন হয় কি-না।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury