Nirmal Ghosh
Nirmal Ghosh

Nirmal Ghosh : বেপাত্তা নির্মল ঘোষের হঠাৎ উদয় ঋতব্রতর বৈঠকে!

Bengal Liberty : দীর্ঘদিন জনসমক্ষে দেখা যাচ্ছিল না তাঁকে। আর জি কর মামলার নতুন তদন্তে তাঁর নাম ঘিরে ফের চর্চা শুরু হয়েছিল (Nirmal Ghosh)। পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতি এবং অন্যান্য অভিযোগেও তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি উঠছিল। এর মধ্যেই শনিবার আচমকা প্রকাশ্যে এলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তাঁকে দেখা গেল ‘আসল তৃণমূল’ বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বৈঠকে। আর তা ঘিরেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা (Nirmal Ghosh)।

Nirmal Ghosh
Nirmal Ghosh

তদন্তের আবহে হঠাৎ প্রকাশ্যে নির্মল (Nirmal Ghosh)

রাজ্যে পালাবদলের পর নতুন করে খোলা হয়েছে বহুচর্চিত আর জি কর মামলার ফাইল। শুরু হয়েছে নতুন করে তদন্ত। তদন্তকারীদের নজরে উঠে এসেছে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। সেই তালিকায় পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নাম নিয়েও জোর চর্চা শুরু হয়। এদিকে, এলাকার এক ব্যক্তির লটারিতে পাওয়া কোটি টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায়ও তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। অভিযোগ, তাঁর মদতেই ওই টাকা ছিনতাই করা হয়েছিল। এই মামলায় তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের নামও উঠে আসে। তারপর থেকেই কার্যত জনসমক্ষে দেখা যাচ্ছিল না বাবা-ছেলেকে। রাজনৈতিক মহলের দাবি, তাঁরা ‘গা-ঢাকা’ দিয়েছিলেন।

Advertisement
Advertisement

ঋতব্রত শিবিরে নতুন সমীকরণের ইঙ্গিত? (Nirmal Ghosh)

শুক্রবার তপসিয়ার একটি হোটেলে দীর্ঘ বৈঠকের পর নিজেদের নতুন রাজ্য সংগঠন ঘোষণা করেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল। নতুন রাজ্য সভাপতি থেকে শুরু করে ছাত্র ও যুব সংগঠনের নেতৃত্বেও আনা হয়েছে নতুন মুখ। শনিবার তপসিয়ার একটি ক্লাবে তাদের প্লেনারি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন বিদ্রোহী চিকিৎসক নেতা শান্তনু সেন, নারায়ণ গোস্বামী-সহ একাধিক পরিচিত মুখ। আর সেখানেই দেখা যায় নির্মল ঘোষকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তবে কি তিনিও এবার ঋতব্রত শিবিরে যোগ দিচ্ছেন? যদিও সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্মল ঘোষ স্পষ্ট বলেন, “আমি যোগ দিতে আসিনি। শুধু দেখা করতে এসেছি।”

তাঁর এই বক্তব্যে জল্পনা থামেনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, বর্তমান পরিস্থিতিতে নিজের রাজনৈতিক অবস্থান মজবুত করতেই তিনি নতুন সমীকরণের খোঁজ করছেন। অন্যদিকে, ‘আসল’ তৃণমূলের শিবির যত বড়ই হোক না কেন, আগামী দিনে নির্বাচন কমিশনের স্বীকৃতি পাবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে। এখন দেখার পরবর্তীতে নির্মল ঘোষের অবস্থান কী হতে চলেছে?

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/11/ritabrata-banerjee-15/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury