NRS Hospital
NRS Hospital

NRS Hospital : NRS-এ নার্সের রহস্যমৃত্যু, পুলিশ ছাড়া প্রত্যেকের ফোনের ভিডিও ডিলিট হল

Bengal Liberty : কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (NRS)-এ এক নার্সের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে (NRS Hospital)। বুধবার রাতে হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার হয় ৩০ বছর বয়সি নার্স রূপোলি বর্মণের অচেতন দেহ। দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। কী কারণে এই ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্তে নেমেছে হোমিসাইড শাখা। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও। এরই মধ্যে স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আসা নির্দেশের প্রেক্ষিতে বুধবার রাতে এইচডিইউ ওয়ার্ডে তোলা সব ভিডিও ডিলিট করা হয়েছে (NRS Hospital)।

NRS Hospital
NRS Hospital

স্বাস্থ্য দফতরের স্বাধীন তদন্ত (NRS Hospital)

ঘটনার খবর পেয়েই বৃহস্পতিবার দুপুরে NRS-এ পৌঁছন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালের এমএসভিপি মানবেন্দ্র সরকারের দফতরে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। পরে জানান, গোটা ঘটনার স্বাধীন তদন্ত করবে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। ২ এমএলের ভায়াল একটি ব‍্যবহার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। জানা গিয়েছে, ডান হাতে ইঞ্জেকশনের দাগ আছে। এদিকে, মৃতার স্বামী রাহুল দাসের অনুরোধে ময়নাতদন্তের স্থানেও বদল আনা হয়েছে। NRS-এ নয়, কলকাতা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধানের তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে। রাহুল জানান, বুধবার রাত পৌনে ৮টা নাগাদ স্ত্রীর সঙ্গে তাঁর শেষ কথা হয়েছিল। তখন তাঁদের মধ্যে স্বাভাবিক কথাবার্তাই হয়েছিল। ময়নাতদন্তের স্থান নিয়ে তাঁর বক্তব্য, “যেখানে এমন ঘটনা ঘটেছে, সেখানে আমরা ময়নাতদন্ত করাতে চাইনি।” পুলিশে অভিযোগ জানাবেন কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন রাহুল। প্রায় তিন বছর আগে তাঁদের রেজিস্ট্রি বিয়ে হয়েছিল। চলতি বছরের মার্চে সামাজিক অনুষ্ঠান করে ফের বিয়ে করেন তাঁরা।

Advertisement
Advertisement

পুলিশের হাতে CCTV ফুটেজ (NRS Hospital)

বুধবার রাতে এইচডিইউ ওয়ার্ডে তোলা সব ভিডিও ডিলিট করা হয়েছে। NRS-এর প্রশাসনিক ভবন সূত্রের খবর, এক অ্যাসিস্ট্যান্ট সুপার-সহ আরও তিনজনের মোবাইলে থাকা ভিডিও ডিলিট করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় এদিন এমএসভিপি মানবেন্দ্র সরকারের কার্যালয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সেই বৈঠক চলাকালীন স্বাস্থ্য প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে আসা নির্দেশের প্রেক্ষিতেই ফুটেজ ডিলিট করা হয় বলে সূত্রের দাবি। স্বাস্থ্য প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, পুলিশের কাছে থাকা ছবি ও ভিডিও বাদ দিয়ে অন্যদের মোবাইলে থাকা ফুটেজ মুছে ফেলতে বলা হয়েছিল। তবে শৌচাগারের সামনে থাকা CCTV ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এসেছে। ঘটনার সময়কার গুরুত্বপূর্ণ ছবি ওই ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই সেই ফুটেজ বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/13/nrs-hospital-news-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury