Salt Lake Stadium Vandalized Update
Salt Lake Stadium Vandalized Update

Salt Lake Stadium Vandalized Update: যুবভারতী কান্ডের তদন্তে গঠিত মুখ্যমন্ত্রীর কমিটি নিয়ে সন্দেহ প্রকাশ,পৃথক দুটি মামলা দায়ের কলকাতা হাই কোর্টে

Bengal Liberty: যুবভারতী কান্ডের তদন্তে পশ্চিমবঙ্গ সরকারের গঠন করা কমিটিকে চ্যালেঞ্জ করে সোমবার জোড়়া জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। মামলাকারীদের দাবি, রাজ্যের গঠিত কমিটির সঠিক তদন্ত করার ক্ষমতা নেই, তাই পৃথক তদন্ত কমিটি প্রয়োজন। এই সপ্তাহেই মামলা দু’টির শুনানির সম্ভাবনা রয়েছে (Salt Lake Stadium Vandalized Update)।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার গঠন করা কমিটিকে চ্যালেঞ্জ করে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি পৃথক ভাবে আকর্ষণ করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ও। উভয় মামলারই অনুমতি দিয়েছে ডিভিশন বেঞ্চ।

পরে আরও এক মামলাকারী মৈনাক ঘোষাল আরও একটি মামলা করেছেন। সেখানে দর্শকদের টিকিটের অর্থ ফেরত,আর্থিক তছরুপের কথা উল্লেখ করে ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়েছেন মামলাকারী। তার পাশাপশি মামলাকারীর দাবি, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির অর্থও প্রদান করতে হবে আয়োজক সংস্থাকে।

গত শনিবার ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি যুবভারতীতে আসেন। তাঁকে এক ঝলক দেখার জন্য চড়া দামে টিকিট কেটে স্টেডিয়ামে যান ফুটবলপ্রেমীরা। কিন্তু মাত্র ১৬ মিনিট মাঠে ছিলেন মেসি। অভিযোগ নেতামন্ত্রীদের ভিড়ে দর্শকরা দেখা পাননি মেসির। তারপরই উত্তপ্ত হয়ে ওঠে স্টেডিয়াম।
বিশৃঙ্খলার কারণে নিরাপত্তারক্ষীরা তাঁকে সরিয়ে নেন। এর পরেই ক্রোধে উন্মত্ত জনতা তাণ্ডব চালায় স্টেডিয়াম জুড়ে। মাঠে ছোড়া হয় বোতল, ভাঙা চেয়ার। মুখ্যমন্ত্রীর আসার কথা থাকলেও ফিরে যেতে হয় তাঁকে। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চেয়েছেন। তদন্ত কমিটির সদস্যেরা রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন, কিন্তু তদন্তের বিষয়ে কোনও মন্তব্য করেননি।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury