Bengal Liberty : ভোটে পরাজয়ের পর থেকেই জনসমক্ষে প্রায় দেখা যাচ্ছিল না রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূলের অন্যতম পরিচিত মুখ ডাঃ শশী পাঁজাকে (Shashi Panja)। এই আবহেই সম্প্রতি তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে তাঁর উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। ঠিক সেই সময়ই শশী পাঁজাকে নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা ও সোশ্যাল মিডিয়ার প্রচারের বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন কালীঘাটের তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শশী পাঁজাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়াই উচিত (Shashi Panja)।

তৃণমূল কর্মীদের বার্তা কুণাল ঘোষের (Shashi Panja)
ডাঃ শশী পাঁজাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনার মাঝেই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কুণাল ঘোষ। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেসের সহযোদ্ধাদের কাছে অনুরোধ, চলতি পরিস্থিতিতে ডাঃ শশী পাঁজাকে নিয়ে কোনও প্রচারে বিভ্রান্তির মধ্যে পড়বেন না। যতক্ষণ না তাঁর নিজের বা দায়িত্বশীল কারও মুখ থেকে সুনির্দিষ্ট কিছু শুনছেন, ততক্ষণ বিষয়টি এড়িয়ে থাকাই ভালো।” কুণাল ঘোষ আরও স্পষ্ট করেন, “তিনি একজন চিকিৎসক। দীর্ঘদিন ধরে যে পেশাগত কাজ করে আসছেন, সেই কাজই করছেন। ভোটের পর তিনি কিছুদিন তাঁর ছোট মেয়ের কাছেও গিয়েছিলেন।” এখানেই থামেননি কুণাল। তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “শশীদিকে নিয়ে কোনও বিভ্রান্তিমূলক পোস্টে আপাতত সাড়া দেবেন না। মনে রাখবেন, তিনি যে পরিবারের সদস্য, সেই মানুষটি তৃণমূল প্রতিষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী ছিলেন। এখন এইটুকুই।” একই সঙ্গে তিনি কার্যত স্পষ্ট বার্তা দিয়েছেন, গুজবের বদলে শুধুমাত্র নির্ভরযোগ্য তথ্যের উপরই ভরসা রাখতে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতার হরিশ চ্যাটার্জী স্ট্রিটে তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদারের ক্লিনিকে দেখা যায় ডাঃ শশী পাঁজাকে। তিনি নিজেও পেশায় চিকিৎসক। সেই সূত্রেই অতীতেও একাধিকবার ওই ক্লিনিকে গিয়েছেন বলে জানা যায়। তবে এই মুহূর্তে, কাকলি ঘোষ দস্তিদার রাজ্যের পরিবর্তিত রাজনৈতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ মুখ। তৃণমূল ছেড়ে NCPI-তে যোগ দেওয়া নেতাদের মধ্যে তিনি প্রথম সারিতে ছিলেন। সেক্ষেত্রে কাকলির সঙ্গে শশী পাঁজার এই সাক্ষাৎ স্বাভাবিকভাবেই নতুন প্রশ্ন তুলছে। সেই জল্পনার আবহেই কুণাল ঘোষের এই বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
আরও খবর
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/02/shashi-panja/


