TMC Councillor
TMC Councillor

TMC Councillor: ডিম নিক্ষেপ বন্ধে মাইক হাতে প্রচারে ডানকুনি থানার আইসি

Bengal Liberty: ডানকুনির ১৩ নম্বর ওয়ার্ডে জলনিকাশি ও আবর্জনা অপসারণের সমস্যাকে কেন্দ্র করে বিক্ষোভের জেরে কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায় (TMC Councillor)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইক হাতে সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানাতে দেখা গেল ডানকুনি থানার আইসি শান্তনু সরকারকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জলনিকাশি ব্যবস্থা বেহাল থাকা এবং নিয়মিত আবর্জনা সংগ্রহ না হওয়ার অভিযোগে রবিবার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। অভিযোগ, সেই সময় কাউন্সিলর বাড়ির বাইরে এলে তাঁকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

TMC Councillor
TMC Councillor

আইসি শান্তনু সরকার (TMC Councillor)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। তবে পুলিশের উপস্থিতিতেও বিক্ষোভকারীদের একাংশ ডিম নিক্ষেপ চালিয়ে যান বলে অভিযোগ। এরপর পরিস্থিতি শান্ত করতে আইসি শান্তনু সরকার মাইক হাতে এলাকাবাসীর উদ্দেশে বলেন, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কারও বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা থানায় জানাতে এবং আইনানুগ পথে ব্যবস্থা নেওয়ার সুযোগ দিতে তিনি আবেদন করেন।

ঘটনার পর এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও বিক্ষোভে রাজনৈতিক ব্যক্তিত্বদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের একাধিক ঘটনা সামনে এসেছে। ডানকুনির এই ঘটনাও সেই প্রেক্ষাপটেই নতুন করে আলোচনায় এসেছে।

আরো পড়ুন:- Kunal Ghosh: স্পিকারের সঙ্গে বচসায় জড়ালেন কুণাল

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury