TMC Cut Money
TMC Cut Money

TMC Cut Money : বোতল পিছু তোলার অভিযোগ! মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগপত্র, নাম বিনয় মিশ্রেরও

Bengal Liberty

মদের বোতল পিছু তোলাবাজির অভিযোগ তুলে(TMC Cut Money) মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ই-মেল করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন প্রাক্তন পিনকন কর্তা মনোরঞ্জন রায়। একই অভিযোগ তিনি পুলিশের কাছেও পাঠিয়েছেন। সাত পাতার অভিযোগপত্রে তাঁর দাবি, আগের সরকারের আমলে মদের প্রতিটি বোতলের জন্য ১ থেকে ৩ টাকা পর্যন্ত তোলা আদায় করা হতো। অভিযোগপত্রে বিনয় মিশ্র-সহ একাধিক পুলিশ ও সরকারি আধিকারিকের নামও উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement

মনোরঞ্জনের দাবি(TMC Cut Money)

ডায়মন্ড হারবারের তৎকালীন এসডিপি ও পদমর্যাদার এক পুলিশ আধিকারিক তাঁর কাছ থেকে ৩ কোটি টাকা আদায় করেছিলেন। শুধু তা-ই নয়, ভয় দেখিয়ে সেই টাকা আদায় করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি, ডিরেক্টরেট অব ইকনমিক অফেন্সেস (DEO)-এর দুই আধিকারিকের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ তুলেছেন।

আরো পড়ুন:-

https://bengalliberty.com/2026/07/06/india-t20-squad/

Advertisement
Advertisement
TMC Cut Money
TMC Cut Money

তাঁর দাবি, একজন তৎকালীন ডিএসপি ৩ কোটি টাকা এবং পরে মামলার তদন্তকারী এক আধিকারিক ৭ কোটি টাকা নিয়েছিলেন। তবে অভিযোগে নাম থাকা ইকনমিক অফেন্সেস শাখার এক আধিকারিক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, মনোরঞ্জন রায় নিজেই একজন দণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাঁর করা অভিযোগ নিয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।

অভিযোগপত্রে মনোরঞ্জন আরও দাবি করেছেন, আগের সরকারের রের আমলে একটি সুসংগঠিত তোলাবাজির চক্র সক্রিয় ছিল। সেই সময় বিনয় মিশ্র তাঁর সংস্থার কাছে মদের প্রতিটি বোতলের জন্য ১ টাকা করে দাবি করেছিলেন। তিনি সেই দাবি মানতে অস্বীকার করায় সরকারি রোষের মুখে পড়তে হয়েছিল বলেও অভিযোগ করেছেন। শুধু তাঁর সংস্থাই নয়, অন্যান্য সংস্থার কাছ থেকেও পরে প্রতি বোতল ৩ টাকা পর্যন্ত তোলা দাবি করা হতো বলে অভিযোগ।

উল্লেখ্য, এর আগে একটি চিটফান্ড প্রতারণা মামলায় মনোরঞ্জন রায়কে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খেজুরির একটি মামলায় তাঁকে রাজ্য পুলিশও গ্রেফতার করেছিল। এবার মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো অভিযোগপত্রে তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুবিচারের দাবি জানিয়েছেন।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury