West Bengal TMC

West Bengal TMC : ঋতব্রতর সাজানো বাগানে ভিমরুল সুদীপ!

Bengal Liberty : এবার ভাঙতে চলেছে ঋতব্রত তৃণমূল? এনসিপিআই নেতার সাথে দেখা করলেন ঋতব্রত তৃণমূলের ২ বিধায়ক (West Bengal TMC)। রাজ্যে পালাবদলের পর মমতার ঝুলি থেকে একটা একটা করে বিধায়ক নিজের ঝুলিতে এনেছিলেন ঋতব্রত। ৫৮ জন বিধায়কের স্বাক্ষর রাজ্যের বিরোধী দলনেতার স্বীকৃতি পান তিনি। এবার কি তাঁর খেলাতেই চাল বদলে যেতে চলেছে। আজ, শুক্রবার ঋতব্রত-তৃণমূলের ২ নেতা হাজির হয় NCPI নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। কলকাতা পুরসভার ২ প্রাক্তন কাউন্সিলর জীবন সাহা, আমিরুদ্দিন ববিকে দেখা যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। তারপরই প্রশ্ন উঠছে এবার কি ভাঙবে ঋতব্রত তৃণমূলের ঘর? উত্তর কলকাতার আরও কয়েকজন প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে কথা সুদীপ বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলেই সূত্রের খবর (West Bengal TMC)।

Advertisement
Advertisement

রিভার্স হতে চলেছে তৃণমূল শিবিরে? (West Bengal TMC)

ফল ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূল ভাঙতে শুরু করে। প্রথমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাঁর দলে প্রায় ৬০ জন বিধায়ককে টেনে নেন। পরে ফিরহাদ হাকিন, চন্দ্রিমা ভট্টাচার্য আস্তে আস্তে যোগ দেন। যোগ দেন অনুব্রত মন্ডলও। শোভনদেব চট্টোপাধ্যায়ও অদ্ভুত ভাবে নিশ্চুপ। অপরদিকে তৃণমূল সাংসদরাও মমতার পাশ থেকে সরে এসেছেন। প্রায় ২০ জন সাংসদ যোগ দিয়েছেন এনসিপিআইতে। রাজ্যসভার ৩ জন সাংসদ ইতিমধ্যেই ইস্তফা দিয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। অপরদিকে তৃণমূলের নিচু তলার কর্মী থেকে শুরু করে কাউন্সিলররা ক্রমশ কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টিতে ভিড়ে যাচ্ছে। মমতার হাত প্রায় শূন্য। বলাই বাহুল্য তৃণমূলের এই ভাঙন শুরু হয় ঋতব্রতর হাত ধরেই। এবার তাঁরই ভেঙে করা দল ভাঙতে চলেছে বলে গুঞ্জন ছড়িয়েছে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/07/17/samik-bhattacharya-7/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury