medinipur
medinipur

রাস্তা সারাইয়ের নাম নেই, গ্রামবাসীদের রোষের মুখে পড়ে দৌড় দিলেন বিডিও (Medinipur)

Bengal Liberty: রাস্তার বেহালদশা। রেগে লাল গ্রামবাসীরা। সমাধান খুঁজতে পঞ্চায়েত প্রধানসহ বিডিওকে ঘন্টা দেড়েক আটকে রাখে গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশও প্রশাসনিক অধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছতেই কোনও রকমের দৌড়ে পালান বিডিও। গ্রামবাসীদের রোষ আছড়ে পড়ে বিডিও’র উপর। ঘটনাটি মঙ্গলবার নারায়ণগড় ব্লকের নারমা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত মাগুরিয়ার ‘আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে’ ঘটেছে।

medinipur
medinipur

ঘটনা হল(Medinipur)

কেন সংস্কার করা হয়নি রাস্তা? এই প্রশ্ন তুলে প্ল্যাকার্ড হাতে ‘আমাদের পাড়া আমাদের সমাধান‘ শিবিরে হাজির হন প্রায় শতাধিক মহিলা। সেইসময় সেখানে উপস্থিত ছিলে বিডিও। এতেই বিপত্তি।বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা।এরপরে ঘরবন্দি করে রাখে বিডিও সহ অন্যান্যদের।প্রায় ঘন্টা দেড়েক আটক অবস্থায় থাকে তাঁরা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ঠান্ডা করার চেষ্টা করে পুলিশ – প্রশাসনিক অধিকারিকেরা। বেশ কিছু সময় গড়ালে তালা খুলে দেয় বিক্ষোভকারীরা। কিন্তু পথ সরাইয়ের দাবি থেকে পিছু হটে না তাঁরা। ঘরের তালা খুলে দিলেও ক্ষুব্ধ জনতা বিডিওকে প্রশ্ন করে, কবে গ্রামের রাস্তা সারাই হবে? সাড়াশব্দ দেয় না বিডিও। উল্টে মহিলাদের ঘেরাও হওয়ার ভয়ে দৌড়ে পালান বিডিও। প্ল্যাকার্ড হাতে পিছন পিছন দৌঁড়াতে শুরু করে বিক্ষোভকারীরাও। শেষমেষ দৌড়ে গাড়িতে উঠে পড়েন বিডিও।

 

medinipur
medinipur

অভিযোগ(Medinipur)

বিক্ষোভকারী মহিলারা অভিযোগ জানিয়ে বলেন, ‘খারাপ রাস্তার জন্য গ্রামে গাড়ি তো দূরের কথা অ্যাম্বুল্যান্সও ঢোকে না। ফলে অসুস্থ হলে রোগীদের হাসপাতালে পর্যন্ত নিয়ে যেতে হয় ডুলিতে। প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যেতে গেলে চূড়ান্ত অসুবিধার মুখে পড়তে হয়। স্থানীয় প্রশাসনকে জানালে সান্ত্বনা বাক্য ছাড়া কিছু জোটেনি। তাই বাধ্য হয়ে শিবিরে দাবি জানাতে এসেছি।’

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury