ভোটার তালিকা কারচুপি এবং Election Commission
Bengal Liberty: ভোটার তালিকায় অবৈধ নাম তোলা-সহ একাধিক অনিয়মের অভিযোগে ৪ সরকারি অফিসারকে সাসপেন্ড করেছে নবান্ন। কিন্তু কমিশনের (Election Commission) নির্দেশ মতো এখনও তাঁদের বিরুদ্ধে এফআইআর হয়নি। বিষয়টি জানতে পেরে নির্বাচন কমিশন ক্ষুব্ধ। পরিস্থিতি বে-গতিক দেখে নবান্নর তরফে কমিশনকে জানানো হয়েছে, এফআইআরের জন্য একটু সময় প্রয়োজন।

Election Commission-কে কি জানিয়েছে নবান্ন?
১) ৪ অফিসারকে আপাতত সাসপেন্ড করা হয়েছে।
২) বিভাগীয় তদন্তও শুরু হয়েছে।
৩) এফআইআর দায়েরের জন্য কিছুটা সময় লাগবে।
নবান্নের এই বক্তব্যে কি আদৌ কমিশন সন্তুষ্ট হবে? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
এরপরও কমিশন চাইলে আরও কড়া পদক্ষেপ নিতে পারে। কারণ, ইতিমধ্যে কমিশনকে তোয়াক্কা না-করার একটা প্রবণতা তৃণমূল পরিচালিত সরকার দেখিয়ে ফেলেছে।
ভোটার তালিকা কারচুপি এবং Election Commission
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর সূত্রে জানা যাচ্ছে, নবান্ন একটি রিপোর্ট CEO দফতরে পাঠিয়েছে। সেটির প্রেক্ষিতে আগামী সপ্তাহে দিল্লিতে নির্বাচন সদনের ফুল বেঞ্চ বৈঠকে বসবে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখান থেকে গৃহীত হবে। কমিশন নবান্নর দেওয়া রিপোর্টে সন্তুষ্ট না-হলে, আবারও একবার রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হতে পারে।
