tmc-cpim alliance
Bengal Liberty: রাম-বামের গুপ্ত আঁতাত রয়েছে বলে প্রায়ই রাজ্যের শাসক দলকে সরব হতে দেখা যেত। এবার সেই অভিযোগে জল ঢেলে দিল নিজেরাই। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কৃষি সমিতির নির্বাচনে সিপিএমের সঙ্গে জোট গড়ে।
মঙ্গলবার রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর গড় তমলুকের শ্রীরামপুর-২ গ্রাম চংরাকালাগণ্ডা সমবায় কৃষি সমিতির নির্বাচন ছিল। বাম প্রভাবিত ওই এলাকায় সম্প্রতি ভালো ফল করতে শুরু করেছিলাম গেরুয়া শিবির। এতেই চাপে ছিল সিপিএম – তৃণমূল। বিজেপিকে রুখে দিয়ে কৃষি সমিতির দখলে লক্ষ্যে স্থানীয় বাম এবং তৃণমূল নেতৃত্বর আঁতাত গড়ে।

ফলাফল (tmc-cpim alliance)
৯ টি আসনেই প্রার্থী দিয়ে ৩ টিতে জয়ী হয় বিজেপি। অন্যদিকে, তৃণমূল ৬ টিতে এবং বামেরা ৩ আসনে প্রার্থী দেয়। দুই দল তিনটি করে আসনে জয়লাভ করে। ৬-৩ ব্যবধানে সমবায়ের পরিচালন সমিতির ক্ষমতা লাভ করেন জোট প্রার্থীরা।

