sujit bose
Bengal Liberty: ফের ইডির স্ক্যানারে দমকলমন্ত্রী সুজিত বসু। চাপের মুখে সংবাদমাধ্যমের একাংশ।
জানা গিয়েছে, শুক্রবার সকাল সকাল মন্ত্রীর ডেরায় পৌঁছে যায় ইডির তদন্তকারী অফিসাররা। এরপর অফিসে তল্লাশি অভিযান শুরু হয়।

ইডি সূত্রে জানা যাচ্ছে, (sujit bose)
সাংবাদিকদের একটা অংশ, যারা সুজিত বসুর থেকে নানা সুবিধা নিয়েছেন, তাঁদের এবার স্ক্যানারে নিতে চলেছে তদন্তকারী অফিসাররা।নাগেরবাজার, কাঁকুড়গাছিসহ মোট ৬ জায়গায় ইডি হানা দিয়েছে বলেই খবর।
উল্লেখ্য, গতবছর জানুয়ারিতে দমকল মন্ত্রীর বাড়িতে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা। ছাড় পাননি তাঁর পরিবারের সদস্যরাও। সংশ্লিষ্ট মহলের মতে, আচমকা ইডি আধিকারিকদের এই মুভমেন্ট তদন্তের ক্ষেত্রে চূড়ান্ত বার্তা বহন করতে পারে।

