delhi encounter
Bengal Liberty: পুলিশের এনকাউন্টারে খতম বিহারের সিগমা গ্যাংয়ের চার দুষ্কৃতী। বুধবার গভীররাতে দুষ্কৃতী দমনের লক্ষ্যে দিল্লি পুলিশ ও বিহার পুলিশ যৌথ অভিযান চালিয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, রাত ২টা ২০ মিনিট নাগাদ দিল্লির রোহিনির বাহাদুর শাহ মার্গ এলাকায় পুলিশ এবং দুষ্কৃতীদর মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই চলে। শেষমেষ গুলিতে মৃত্যু হয় রঞ্জন পাঠক (২৫), বিমলেশ মাহতো (২৫), মনীশ পাঠক (৩৩) ও অমন ঠাকুর (২১)-এর। নিহত চার দুষ্কৃতী বিহারের আন্ডার গ্রাউন্ড জগতের মাফিয়া বলে কুখ্যাত।
জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল দুষ্কৃতীদের গাড়ি আটকানোর চেষ্টা করে। পুলিশের হাত থেকে বাঁচতে গুলি চালায় তারা। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে, চারজন দুষ্কৃতীই গুলিবিদ্ধ হয়। তড়িঘড়ি পুলিশ গুলিবিদ্ধদের হাসপাতাল নিয়ে যায়। এরপরেই চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন।

অভিযানে আহত তিন পুলিশকর্মীও (Delhi Encounter)
পুলিস সূত্রে আরও খবর, অন্তত দুই থেকে তিনজন পুলিশকর্মীও এই অভিযানে আহত হয়েছেন। পুরো অভিযানটি দিল্লি পুলিশের ডি.সি.পি সঞ্জীব যাদব নেতৃত্বে হয়েছে। চারজন দুষ্কৃতী বিহারে খুন, অপরাধমূলক চক্রান্ত ও অস্ত্র আইন লঙ্ঘনের মামলা অভিযুক্ত বলে জানিয়েছে পুলিশ। এই চক্রটি পুলিশের চোখে ধুলে দিয়ে দীর্ঘদিন ধরে দিল্লি ও নেপালের মধ্যে ঘোরাফেরা করছিল। এখন তদন্তকারীরা খতিয়ে দেখছে এই চার দুষ্কৃতী আরও কোনও অপরাধচক্রের সঙ্গে জড়িত কি-না। রঞ্জন পাঠক ও বিমলেশ মাহতো-র বিরুদ্ধে Arms Act ও ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর একাধিক মামলা রয়েছে। অমন ঠাকুরের বিরুদ্ধে এক ব্যক্তিকে খুনের অভিযোগ রয়েছে। মনীশ পাঠকের অপরাধের রেকর্ড খতিয়ে দেখার কাজ চলছে।
