Bihar election
Bengal liberty: এ ঘটনা বিহারে মদ নিষেধাজ্ঞার ওপর প্রশ্ন খাড়া করে! ঘটনা হল, বুধবার বিহারের ভোজপুর জেলায় জন সুরাজ পার্টির প্রার্থী ডা. বিজয় গুপ্তার নির্বাচনী প্রচার ছিল। বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছিলেন তিনি। কর্মসূচী চলাকালীন আচমকাই এক মদ্যপ ব্যক্তি নেতার প্রচারে থাকা একটি স্করপিও গাড়ির ওপর ইট-পাথর ছুঁড়ে হামলা চালায়। যার জেরে গাড়িটির সামনের কাঁচ ভেঙে যায়।এবং, গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার বিষয়ে জানা গিয়েছে, (Bihar election)
ঘটনাচক্রে প্রার্থী ডা. বিজয় গুপ্তা অন্য একটি গাড়িতে ছিলেন। তিনি জখম হননি বলেই খবর। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি গাড়ির উপরে উঠে গিয়ে অশালীন মন্তব্য ও সংশ্লিষ্ট দলের নামে কুমন্তব্য করে। পরে স্থানীয় এবং দলের কর্মীরা মিলে তাঁকে পুলিশের হাতে তুলে দেয়।
প্রার্থী ডা. গুপ্তার অভিযোগ, “এই হামলা পরিকল্পিত। মদ্যপ অবস্থায় ওই ব্যক্তি তাঁদের গাড়ি লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে। তিনি বিহারে মদ নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, বিহারে মদ নিষিদ্ধ হলেও তা কেবল কাগজে-কলমে। পরিস্থিতি জঙ্গল রাজের কথা মনে করিয়ে দেয়।”
