SIR
Bengal liberty: বিহার বাদে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সিওদের নিয়ে কমিশনের আয়োজিত দুই দিনের সম্মেলনে আজ প্রথম দফার বৈঠক হল। কমিশনের বিবৃতিতে জানানো হয়েছে, এসআইআর প্রস্তুতি কত দূর এগোলো আজকের এই বৈঠকে তা মূল আলোচিত বিষয় ছিল।

নির্বাচন সূত্রে খবর, (SIR)
বৈঠকে বর্তমান ভোটার তালিকার সঙ্গে গত SIR-এর তালিকার মধ্যে তুলনামূলক কাজ এবং সিইওদের পূর্বে দেওয়া নির্দেশনার বাস্তবায়ন কতদূর? খুঁটিনাটি তথ্য জানতে চেয়েছে কমিশন।
এছাড়াও কমিশন জেলা নির্বাচন আধিকারিক (DEO), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), সহকারী ইআরও (AERO), বুথ লেভেল অফিসার (BLO) এবং বুথ লেভেল এজেন্ট (BLA)–দের নিয়োগ ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে খবর মিলেছে।
