Delhi blast
Bengal Liberty: বুধবার নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি বৈঠকের পর দিল্লি বিস্ফোরণের ঘটনাকে ‘সন্ত্রাসীবাদী হামলার’ তকমা দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তদন্তকারী এজেন্সির দাবি, বিস্ফোরণের ঘটনার নেপথ্যে রয়েছে জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মহম্মদ’-হাত। এখনও অবধি কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় নেয়নি। উল্লেখ্য, পাকিস্তানের মদতে চলা ‘দ্যা রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF) নামক জঙ্গি সংগঠন পেহলগাও সন্ত্রাসী হামলার ঘটনার দায় স্বীকার করেছিল। কিন্তু দিল্লি বিস্ফোরণে ঘটনায় রীতিমতো কুলুপ এটেছে জঙ্গি সংগঠনগুলি। এই সন্ত্রাসবাদী সংগঠনগুলির উদ্দেশ্য হল ভারত থেকে কাশ্মীরকে পৃথক করা। সংশ্লিষ্ট মহলের দাবি করে, এই সংগঠনগুলিকে অর্থনৈতিক ভাবে পাকিস্তান। যদি পূর্বে এই অভিযোগ বরংবার উড়িয়ে দিয়েছে পাকিস্তানের সরকার।

চুপ কেন্দ্র (Delhi blast)
উল্লেখযোগ্য বিষয় হল, এনএইএর মত সংস্থা যখন এই ঘটনার সঙ্গে পাকিস্তানের যোগ দেখছে। তখন মোদী সরকার সরাসরি বলছে না, দিল্লি জঙ্গি হামলার ঘটনায় নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে। এ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক দানা বেঁধেছে।
গতকাল প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠক সম্পন্ন হলে সিদ্ধান্ত নিয়ে সাংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন নি উপস্থিত কেউই।
সাংবাদিক সম্মেলনে তথ্য-সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নানা প্রশ্নের মুখোমুখি হলেও কোনও উত্তর দেননি তিনি। পাকিস্তানের হাত রয়েছে না-কি হোমগ্রোন শত্রুরা এই কাজ করেছে বলে মনে করছে সরকার, এইসব প্রশ্ন উঠলেও, জবাবে চুপ থাকেন অশ্বিনী বৈষ্ণব।
এখন দেখার, ভারত সরকারের পক্ষ থেকে ‘অপারেশন সিঁদুর’ এর মতো কড়া জবাব দেওয়া হয় কি-না। বলে রাখা প্রয়োজন,গত এপ্রিলে পহেলগামের সন্ত্রাস হামলার পর মোদী সরকার নতুন রণনীতি ঘোষণা করেছিলেন। এর পরে যে কোনও হামলার ঘটনাকে ভারত যুদ্ধ বা ‘অ্যাক্ট অব ওয়ার’ হিসেবে দেখবে।
