West Bengal SIR
Bengal Liberty: এবার সাধারন মানুষের মন থেকে এসআইআইআর সংক্রান্ত আতঙ্ক দূর করতে ক্যাম্পেন চালু করল কমিশন। ইতিমধ্যেই রাজ্যে 99.16% এন্যুমারেশন ফর্ম বিলির কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। তেমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন।

ভোটারদের পুরস্কৃত করবে কমিশন (SIR)
কমিশন সূত্রে খবর, কোনও ভোটার যদি প্রক্রিয়া সম্পর্কিত রিলস বা ভিডিও পোস্টের সময় #HarYogyaMatdataZaruri ব্যবহার করে, সেক্ষেত্রে কমিশন তাদের সমস্ত প্লাটফর্মে সংশ্লিষ্ট ভোটারের রিলস বা ভিডিও প্রকাশ করবে। এমনকী পুরুস্কৃতও করবে। মূলত SIR নিয়ে মানুষের মধ্যে আরও সচেতনতা ও একজনও যোগ্য ভোটার বাদ না-যায় এই বার্তা দিতেই এই ক্যাম্পেনর সিদ্ধান্ত কমিশনের।
