CV ananda bose vs tmc mla Kalyan banarjee
Bengal liberty: কল্যাণের বেফাঁস মন্তব্যের পর এবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের করল রাজভবন। সূত্রের খবর, ভারতের ন্যায় সংহিতা ২০২৩-এর আটটি ধারায় মামলা দায়ের করা হয়েছে।

বঙ্গ রাজনীতিতে রাজ্যপাল-সাংসদ সংঘাত চরমে (CV ananda bose vs tmc mla Kalyan banarjee)
কয়েকদিন আগেই বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল সাংসদ, ‘রাজভবনে অস্ত্রশস্ত্র মজুত রয়েছে। রাজ্যপাল সেগুলো নাকি বিজেপি কর্মীদের হস্তান্তর করছে।’ তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পরেরদিনই রাজভবনের তরফে প্রেস বিবৃতি জারি করে বলা হয়- সাংসদ , সাংবাদিক ও নাগরিক সমাজসহ সর্বমোট ১oo জন রাজভবনে এসে, যাচাই করে দেখতে পারে আদপেও অভিযোগ সত্য কি-না। এরপর উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে রাজভবনে ফিরে আসেন রাজ্যপাল।রাজ ভবন খালি করে, পুলিশ আউটপোস্ট, সিআরপিএফ, বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডের সঙ্গে চিরুনি তল্লাশি অভিযানে যোগ দেন স্বয়ং রাজ্যপাল। তল্লাশি অভিযান লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়, যাতে পরবর্তীকালে এ নিয়ে প্রশ্ন না ওঠে। শেষে যদিও কিছু মেলে না। ওইদিনই হুমকির সুরে সিভি আনন্দ বোস বলেন, “অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
