nitish kumar
Bengali Liberty: আজই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন জেডিইউ প্রধান নীতীশ। শোনা যাচ্ছে, বৃহস্পতিবার তিনি শপথ গ্রহণ করবেন। নীতিশই ফের মুখ্যমন্ত্রী হতে পারেন—এই জল্পনা রাজনৈতিক মহলে জোরালো হয়েছে। বুধবারের বৈঠকের পর চূড়ান্ত ঘোষণা হবে কে বসবেন বিহারের মসনদে। উপমুখ্যমন্ত্রী কে হবেন? সেটিও এদিনের বৈঠকের পর স্পষ্ট হবে।

ইতিহাসের সবচেয়ে বড় শপথ অনুষ্ঠান (Bihar govt formation)
বৃহস্পতিবার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ‘সহ বিজেপি শাসিত রাজ্যগুলিরর মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রীরা। এনডিএ শিবিরের দাবি, আগামী বিহারের ইতিহাসের সবচেয়ে বড় শপথ অনুষ্ঠান হতে চলছে।
কোন চমক অপেক্ষা করছে?(Bihar govt formation)
বিধানসভার মেয়াদ শেষ হবে ২২ নভেম্বর। তার আগেই নতুন সরকার গঠনের কাজ জোরকদমে এগোচ্ছে। NDA-র একাধিক নেতার বক্তব্য, ‘এবার মন্ত্রিসভায় থাকতে পারে ‘চমক’। জোটের ভিতর নবীনদের নেতৃত্বদের নিয়ে ক্যাবিনেট গঠনের আলোচনা চলছে।
