Suvendu Adhikari
Bengal Liberty: শুক্রবার EVM-এর ফার্স্ট লেভেল চেকিংয়ের ট্রেনিং শুরুর আগে জ্ঞানেশ ভারতীর সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন বিরোধীদলনেতা। বৈঠকে শুভেন্দু অধিকারী তিনজন ডিএম, ৬৭ জন বিএলও, এক জন এডিশনাল সিইও-এর বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযুক্ত ডিএমরা হুগলী, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন। এই তিনজন ডিএম-এর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি না? এদিন কমিশনের প্রতিনিধিদের কাছে এই প্রশ্নেরই উত্তর চান শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর অভিযোগ (subhendu adhikari)
তাঁর অভিযোগ, একজন নবনিযুক্ত এডিশনাল সিইও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সমস্ত তথ্য মুখ্যমন্ত্রীর কাছে ফাঁস করেছেন। এমনকী ৬৮ জন বিএলও নাকি আই প্যাকের কথা শুনে কাজ করছেন। এই অভিযোগ জানিয়ে আগেই কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তিনি কিন্তু এর কোনও প্রতিক্রিয়া মেলে নি। এদিন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককে সেই কথাও বলেন শুভেন্দু অধিকারী।
