West Bengal SIR
Bengal Liberty: বিএলও’রা এখনও পুরোপুরি ধর্ণা তুলে নেন নি। রাজ্যের সিইও দফতরের বাইরে তৃণমূল পন্থী ওই বিএলও’দের অবস্থান বিক্ষোভ অব্যাহত। দফতর এবং দায়িত্ব প্রাপ্ত আধিকারিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নির্বাচন কমিশন। বুধবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মাকে উদ্বেগ প্রকাশ করে চিঠি দেয় নির্বাচন কমিশন। ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকন রিপোর্ট জমা করার নির্দেশ দেয় কমিশন।
চিঠিতে নিরাপত্তারক্ষায় পুলিশ প্রশাসনকে যথাযথ পদক্ষেপ করতে বলা হয়েছে। সিইও দফতর কর্মীদের বাড়ি এবং যাতায়াতের পথেও নিরাপত্তায় জোর দেওয়ার কথা বলা হয় ।
উল্লেখ্য, সোমবার বিএলওরা রাজপথে মিছিল করে কমিশন ঘিরে ফেলে। দফতরের ভিতরে প্রবেশ করে আধিকারিকদের কক্ষের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। সিইও’র সঙ্গে বিক্ষোভকারী বিএলওরা দেখা করতে চাইলে, তিনি রাজি হন না। কারণ বিএলওদের কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না। এরপর রাতভর বিক্ষোভ চলে। এমনকী সিইওকে আটকে রাখার ফন্দিও ফন্দি আঁটা হয়। কিন্তু ভারপ্রাপ্ত আধিকারিকেরা অন্যপথ দিয়ে বেরিয়ে যান। এই ঘটনাকে নিরাপত্তা লঙ্ঘন হিসেবে দেখছেন কমিশন।
সাংবাদিকদের দফতরের ভিতরে প্রবেশ আটকে দিল পুলিশ(SIR)
শেষমেষ মঙ্গলবার সিইও মনোজ আগরওয়াল বিক্ষোভরত কয়েকজন বিএলও’র সঙ্গে কথা বলার পর কমিশনের ভিতরে থেকে বিক্ষোভ তুলে নেন তাঁরা। সংশ্লিষ্ট বিএলও’দের দাবি, সিইও তাঁদের কথা দিয়েছেন শো-কজ এবং চাপও দেওয়া হবে না। অন্যদিকে, কমিশনের চিঠি পেতেই পুলিশ আজ সিইও অফিসের ভিতরে সাংবাদিকদের প্রবেশ করতে দিচ্ছে না।
