uttar pradesh incident
Bengal Liberty: বিজেপি নেতারা উঠতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নব-দম্পতির বৌভাতের মঞ্চ। কনে-বর সহ জখম অনেকেই। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বালিয়া জেলার এক বিজেপি কর্মীর ভাইয়ের বউভাতের আসরে দুর্ঘটনাটি ঘটে।

ভাইরাল ভিডিও জুড়ে চইচই শুরু (Uttar pradesh incident)
সম্প্রতি সমাজ মাধ্যমে একটি ভিডিও ছেয়ে গিয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে, সারি বদ্ধ হয়ে মঞ্চে উঠে সদ্য বিবাহিত দম্পতির পাশে দাঁড়ান ওই অঞ্চলের স্থানীয় বিজেপির নেতারা। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলা বিজেপি সভাপতি সঞ্জয় মিশ্র, প্রাক্তন এমপি ভরত সিং এবং আরও বেশ কিছু বিজেপি নেতা। তাঁরা হয়তো জানতেনই না বিয়ে খেতে আসাই কাল হবে তাঁদের। সকলে মিলে একসঙ্গে জমায়েত হতেই ভার সহ্য করতে পারে নি মঞ্চটি। ফলত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মঞ্চটি।

