south africa vs india
সিদ্ধার্থ দে, Bengal Liberty: রবিবার নভেম্বর সাউথ আফ্রিকা বনাম ভারতের ওডিআই ম্যাচে দেখা গেলো “বিরাট” দর্শন। টেস্ট ক্রিকেটে ওয়াইট ওয়াশ হবার পর মোক্ষম জবাব দিতে পিছু পা হয়নি ভারত। ৩৫০ রানের একটা পাহাড় সমান টার্গেট এর সামনে শেষমেশ মাথা’নত করল দক্ষিন আফ্রিকা। ভারতীয় ক্রিকেট সমর্থকদের মুখে ফুটে উঠল এক রাশ হাশি। যেখানে ভারতীয় প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ১৩৫ রানের তাণ্ডব মুখ্য ভূমিকা পালন করেন। পাশাপাশি রোহিত শর্মার ৫৭ রান এবং বর্তমান অধিনায়ক কে এল রাহুলের ৬০ রানের উল্লেখযোগ্য কৃতিত্ব।
সম্প্রতি অস্ট্রেলিয়া সিরিজে বিরাট কোহলির ফর্ম আবারো ভিন্টেজ বিরাট কোহলির মতো আমরা দেখতে পেয়েছিলাম এবং সেটার পুনরাবৃত্তি ঘটলো রাঁচিতে ভারত সাউথ আফ্রিকা প্রথম ওডিআই ম্যাচে। টেস্ট ক্রিকেটে অবসর এর পর, মানুষ ভেবেছিল বিরাট কোহলি পুরোপুরি ভাবে শেষ হয়ে গেছে। সে শুধুমাত্র আইপিএল এর উপর ডিপেন্ড করে আছে তবে সমস্ত হেটার্স এবং বিসিসিআইয়ের ম্যানেজমেন্ট কে কড়া জবাব দিলেন বিরাট কোহলি তার এই ইনিংসের মধ্য দিয়ে। ময়দান যতই কঠিন হোক বিরাট কোহলি কিন্তু নিজেকে বারংবার প্রমাণ করেছেন। শুধু তাই নয় তার ৮৩ তম শতকের পর যখন তিনি সেলিব্রেট করেন তখন প্রথমে তার বাবার উদ্দেশ্যে তারপর তার স্ত্রী এবং সবশেষে ভগবানের উদ্দেশ্যে তার মনের আনন্দ প্রকাশ করেন। ঠিক সেই সময় তার একজন ফ্যান সে কিন্তু সকল বাধা অতিক্রম করে বিরাট কোহলির পায়ের কাছে এসে পড়ে জানা গিয়েছে বিরাট কোহলির তার বাড়িতে যোগাযোগও করেছেন এবং তার প্রতি পুলিশ এবং গ্রাউন্ড মেম্বারদের যে ব্যবহার সে বিষয়ে সমবেদনা জানিয়েছেন। হয়তো কিছু কিছু কর্মকাণ্ডের জন্যই আজ বিরাট কোহলি কে মানুষ “কিং কোহলি” হিসেবে ভালবাসে। আগামী ৩রা এবং ৯ই ডিসেম্বর ভারত সাউথ আফ্রিকা ওডিআই সিরিজের ম্যাচগুলিতে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা বিরাট কোহলির এই ফর্ম এবং রোহিত শর্মা কেও তার সেই পুরনো রূপে দেখতে চায়। তবে দেখার বিষয় এইটাই যে কোহলি কি তার এই “বিরাট” রুপ দেখিয়ে টেস্টে ভারতের হোয়াইট ওয়াশ হবার রিভেঞ্জ কি নিতে পারবেন নাকি পুনরায় সাউথ আফ্রিকা বাজি মারবে প্রশ্ন কিন্তু বিস্তর।
