Polling Booth Guidelines
Bengal Liberty: মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব প্রাপ্ত বিএলওদের জন্য জারি করল কড়া নির্দেশিকা।
আজ রাত ১০টার মধ্যে সব ফর্ম আপলোড বাধ্যতামূলক। ১১ ডিসেম্বরের মধ্যে জমা না-পড়া ফর্মগুলোকে ‘UNCOLLECTABLE’ হিসেবে গণ্য করা হবে। পোর্টালেও স্টেটাস আপলোড করতে হবে। এছাড়া অস্থায়ী কর্মীদের দ্বারা ডেটা পূরণ হয়েছে কিনা, তা যাচাইয়ের জন্য অতিরিক্ত এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে। কমিশনের সাফ কথা, ত্রুটি ধরা পড়লে এর দায়ভার BLOদের উপরই দায় বর্তাবে।
চলতি সপ্তাহের শেষদিকে এই সমস্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে বৈঠক করবেন CEO। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিদিনের কাজ প্রতিদিনই সম্পন্ন করতে হবে।
মূল যাচাই-বাছাইয়ের বিষয়গুলো-
২০০২ সালের তালিকায় ৬০ বছর বা তার বেশি বয়সী ভোটারদের তথ্য পুনরায় চেক করতে হবে।
ভোটার লিস্টে অভিভাবকের নামের সঙ্গে BLO ম্যাপিং ডেটা মিলছে কিনা তা খতিয়ে দেখতে হবে।
অভিভাবক ও ভোটারের বয়সের ব্যবধান ১৮ বছরের কম বা ৪৫ বছরের বেশি হলে তা আলাদা করে পরীক্ষা করতে হবে।
বাড়িতে অনুপস্থিত ভোটারের হয়ে পরিবার কেউ ফর্মে সই করলে BLO-কে ফোন বা সরেজমিনে উপস্থিত হয়ে সেই ভোটারের অস্তিত্ব ও অন্যত্র তার ভোটারত্ব যাচাই করতে হবে।
এবার BLO অ্যাপে সরাসরি কারেকশন আপলোড-এর সুবিধাও চালু হল।
২০২১ ও ২০২৪ সালের স্পর্শকাতর বুথগুলোর তথ্য বিশেষ গুরুত্ব দিয়ে যাচাই করতে হবে।
জন্ম-মৃত্যু রেজিস্ট্রার, পোর্টাল বা রেশন-কার্ড বাতিলের তথ্যের ভিত্তিতে মৃত ভোটারদের ডেটা যাচাই করবেন ERO-রা।
কোনো বুথে মৃত ভোটারের সংখ্যা শূন্য বা মাত্র ২০ হলে সেই বুথের তথ্য নতুন করে যাচাই বাধ্যতামূলক।
চলতি সপ্তাহের শেষদিকে এই সমস্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সঙ্গে বৈঠক করবেন CEO। নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিদিনের কাজ প্রতিদিনই সম্পন্ন করতে হবে।

