Lok Sabha Adjourned For The Day
Bengal Liberty: শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনেও অচল লোকসভা। মঙ্গলবার শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন দুপুর ২টা ৫ মিনিটে লোকসভা মুলতুবি হয়ে যায়। SIR নিয়ে আলোচনা-সহ বিরোধীদের বারংবার দাবির জেরে কার্যত অচল হয়ে পড়ে অধিবেশন।
দিলীপ সাইকা বারবার বিরোধী সাংসদদের সভার মর্যাদা রক্ষা ও শান্ত থাকতে অনুরোধ করেন। তিনি বলেন,“দেশ চায় অধিবেশন চলুক, আপনারা বসুন, জনগণ সব দেখছে। প্রতিদিন এভাবে চলতে পারে না।”
বিরোধীরা স্লোগান দিতে দিতে ওয়েলে নেমে চিৎকার করে বলেন, “চেয়ারম্যান স্যার, আমাদের দাবি শুনতে হবে।” সেইসময় তাঁদের স্লোগান ছিল, ভোট চোর, গডি চোর।”বিরোধীদের লাগাতার দাবিদাওয়া ও স্লোগানসাউটিংয়ে কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না।
তিনবার মুলতুবি হয় লোকসভা (Lok Sabha Adjourned For The Day)
সকাল ১১টায় অভিবেশন শুরু হয়। কয়েক মিনিটেই তা স্থগিত হয়ে যায়। এরপর দুপুর ১২ টায় পুনরায় অধিবেশন বসে কিন্তু প্রতিবাদ অব্যাহত থাকায় খুব অল্প সময়ই হাউস চলে। এই স্বল্প সময়ে বিভিন্ন কমিটির রিপোর্ট পেশ ও প্রশ্নোত্তর পর্ব সম্পন্ন হয়।
দুপুরে অধিবেশন মুলতুবির ঠিক আগে সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিরোধীদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন,“কোনও ইস্যুই আমাদের কাছে ছোট নয়, কিন্তু সংসদ নিয়ম মেনেই চলে। অন্য বিষয়গুলি চাপা দেওয়া যায় না।”তিনি আরও বলেন, প্রথম দিন থেকেই সরকার শান্ত পরিবেশে আলোচনার পক্ষে।

