Sri Lanka Cyclone
Bengal Liberty: দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে মৌসম ভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় শুরু বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে।
মৌসম ভবন সূত্রে আরও খবর মিলেছে, রবিবার ভোরেই শ্রীলঙ্কার উপকূল হয়ে ভারতের উত্তর-পশ্চিম দিকে ধেয়ে এসেছে ঘূর্ণিঝড় ‘দিটওয়া’। আছড়ে পড়তে পারে তামিলনাড়ু-পুদুচেরী দক্ষিণ অন্ধ্র প্রদেশে। তামিলনাড়ুর কয়েকটি জেলাতেও জারি করা হয়েছে লাল সতর্কতা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের রিপোর্ট অনুসারে, দুর্গম আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের জেরে ১৫ হাজারের বেশি বাড়ি ভেঙে গিয়েছে শ্রীলঙ্কায়। ৭৮ হাজার মানুষ আশ্রয়হীন। পরিস্থিতি কোনওরকম সামাল দিতে জোর কদমে কাজ করছে সেনা-পুলিশ।

