Nityanand Rai
Bengal Liberty: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) বুধবার ভারতের সীমান্তবর্তী কৌশলগত স্থানে তিনটি সমন্বিত চেকপোস্টের (ICPs) সুবিধার কথা তুলে ধরেছেন। এই চেকপোস্টগুলি আন্তঃসীমান্ত বাণিজ্য ও যাত্রী চলাচল বাড়ানোর লক্ষ্যে বিশেষ ভাবে তৈরি করা হচ্ছে।
মূলত তিনটি স্থানে ICP তৈরি করা হবে, সেগুলি হল: ১. জয়গাঁও (ভারত-ভুটান সীমান্ত) (India-Bhutan Border) ২. চ্যাংড়াবান্ধা (ভারত-বাংলাদেশ সীমান্ত) (India Bangladesh Border) ৩. পানিট্যাঙ্কি (ভারত-নেপাল সীমান্ত) (India Nepal Border)
এই ICP-গুলির মূল লক্ষ্য হল— পণ্য ও যাত্রী পরিবহণকে মসৃণ, সুসংগঠিত এবং সমন্বিত করা, যা ভারত-বাংলাদেশ-ভুটান-নেপাল (IBBN) উপ-অঞ্চলে সংযোগকে শক্তিশালী করবে।
রাজ্যসভায় একটি লিখিত উত্তরে প্রতিমন্ত্রী রাই জানিয়েছেন যে এই সুবিধাগুলি উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির মধ্যে যোগাযোগ উন্নত করবে এবং সীমান্ত এলাকার সামগ্রিক উন্নয়নে সহায়তা করবে।
তিনি নিশ্চিত করেছেন যে, তিনটি আইসিপি-র জন্যই বিস্তারিত প্রকল্পের রিপোর্ট (DPR) তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে, যা পরবর্তী উন্নয়নমূলক কাজের পথ খুলে দিয়েছে।
উল্লেখ্য, এর আগে ২৩ অক্টোবর, ভারত ও ভুটান দ্বিপাক্ষিক নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত ১৪তম বৈঠকে আইসিপি-গুলির ভবিষ্যৎ রূপরেখা নিয়েও আলোচনা করেছিল।
