Shilpa Rao-Koel Mallick
Bengal Liberty: আগামী বড়দিনে মুক্তি পেতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ‘মিতিন একটি খুনির সন্ধানে’। ‘মিতিন মাসি’ ফ্র্যাঞ্চাইজির এই নতুন ছবির প্রথম গান ‘মায়ার খেলা রে’ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। গেয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা শিল্পা রাও, পুরুষ কণ্ঠে রয়েছেন রূপম ইসলাম।
গানটিতে কোয়েল মল্লিককে দেখা গেছে মিতিনের ভূমিকায় টানটান অ্যাকশনে। পাশাপাশি রয়েছে জমজমাট পার্টির দৃশ্য, আবেগ, ভালোবাসা ও থ্রিলারের মিশেল। প্রকাশ্যে আসার পরই গানটি দর্শকমনে সাড়া ফেলেছে।
বাংলা গানে ফের কাজ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিল্পা রাও। তিনি জানিয়েছেন, বাংলা গান তাঁর কাছে আলাদা অনুভূতি তৈরি করে এবং এই ছবির গান গাইতে উৎসাহ দেওয়ার জন্য তিনি সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন।
হিন্দি-সহ বিভিন্ন ভাষায় সমান জনপ্রিয় শিল্পা রাও টলিউডেও নিয়মিত কাজ করছেন। বড়দিনে বড়পর্দায় মিতিনের নতুন দুঃসাহসিক অভিযান ও এই গান দেখার–শোনার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।
