Indigo Flight Crisis
Bengal Liberty Desk, ৫ ডিসেম্বর, কলকাতা: টানা তিনদিন ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান (Indigo Flight) পরিষেবা। এ বার তারই কোপ পড়তে চলেছে যাত্রীদের পকেটের উপরে। একলাফে বাড়ছে বিমানের টিকিটের দাম। ইন্ডিগোর একের পর এক বিমান বাতিল হওয়ায় শেষ মুহূর্তে অপর সংস্থার বিমানের টিকিট কাটতে বাধ্য হচ্ছেন যাত্রীরা কারণ গন্তব্যে তো পৌঁছতে হবেই নির্দিষ্ট সময়ে। আর তাতেই ঘটছে বিপত্তি। আকাশছোঁয়া টিকিটের দাম (Ticket Price Hike)।

দিল্লি-মুম্বই রুটে কত মূল্য? (IndiGo crisis! Delhi-Mumbai route fare 60 thousand rupees)
দিল্লি (Delhi) থেকে মুম্বইয়ের (Mumbai) রিটার্ন ফ্লাইটের টিকিটের দাম থাকে সাধারণত ২০,০০০ টাকার আশেপাশে। আজ, শুক্রবার ইন্ডিগো দিল্লি-মুম্বইয়ের সমস্ত ফ্লাইট বাতিল করার দরুন অন্য সংস্থায় ওই টিকিটের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬০,০০০ টাকা।
দিল্লি-কলকাতা রুটে কত মূল্য? (how much is the Delhi-Kolkata flight fare?)
দিল্লি ও কলকাতার মধ্যেও ফ্লাইটের টিকিট মূল্য প্রায় দ্বিগুণ। ইন্ডিগোর ফ্লাইট বাতিলের জেরে কেবলমাত্র স্পাইসজেটের একটি বিমানেরই টিকিট পাওয়া যাচ্ছে। সেই বিমানের টিকিটের দাম ৩৮,৭০০ টাকা ।
অন্যান্য রুটের বিমানের অবস্থা কী?
ইন্ডিগোর বিমান বিভ্রাটের জেরে ভাড়া বেড়েছে সমস্ত রুটের বিমানেই। দিল্লিতে হল্ট দিয়ে, মুম্বই (Mumbai) থেকে চেন্নাইগামী (Chennai) বিমানের ভাড়াও ৬০,০০০ টাকা। ওই রুটের ফ্লাইটে যদি এক সপ্তাহ পরে যাত্রা হয়, তবে টিকিটের দাম ৪,৫০০ টাকা কম হবে।

মুম্বই থেকে শ্রীনগর যাওয়ার বিমানের টিকিট মূল্য অন্যান্য সময়ে ১০,০০০ টাকার আশেপাশে থাকে। বর্তমান পরিস্থিতিতে সেই দাম গিয়ে পৌঁছেছে ৬২,০০০ টাকায়। পরের দিনের রিটার্ন জার্নি-সহ যদি ওই টিকিট কাটা হয়, তাহলে দাম পড়বে ৯২,০০০ টাকার কিছু বেশি।
টানা ৩ দিন ইন্ডিগোর লাগাতার বিমান বিভ্রাটের জেরে নাজেহাল যাত্রীরা। গোটা দেশে আজ, শুক্রবার সাতশোর বেশি উড়ান বাতিল করেছে ওই সংস্থা। দিল্লি থেকেই বাতিল হয়েছে দুশোরও বেশি বিমান। যার জেরেই এত দাম বেড়েছে টিকিটের, এমনটাই মত বিশেষজ্ঞদের।
