Amit Shah on West Bengal Election
Bengal Liberty Desk, ৯ ডিসেম্বর, কলকাতা: জাতীয় গান ‘বন্দে মাতরম’ (Vande Mataram) রচনার ১৫০ বছর পূর্তি। সেই উপলক্ষে মঙ্গলবার আলোচনা বসেছিল রাজ্যসভায় (Rajya Sabha)। সংসদের এই আলোচনায় কেন্দ্রের তরফে নেতৃত্ব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। তিনি জানান, বন্দে মাতরম নিয়ে আলোচনার সঙ্গে পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 West Bengal Election) আদতে কোনও সম্পর্ক নেই। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankim Chandra Chattopadhyay) জন্মস্থান পশ্চিমবঙ্গে হলেও বন্দে মাতরমের আবেদন গোটা বিশ্বে রয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

কিন্তু হঠাৎ শাহের এমন বক্তব্য কেন? জানা গিয়েছে, গতকাল, সোমবার লোকসভায় ‘বন্দে মাতরম’ নিয়ে আলোচনা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীরা (Priyanka Gandhi)) দাবি করেছিলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মাথায় রেখেই এই নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। কংগ্রেস সাংসদ (Congress MP) বলেন, “আমরা কেন বন্দে মাতরম নিয়ে বিতর্ক করছি? কারণ শীঘ্রই বাংলার নির্বাচন আসন্ন। সরকার চায়, আমরা যেন অতীত নিয়েই মগ্ন থাকি, কারণ তারা বর্তমান ও ভবিষ্যতের দিকে তাকাতে চায় না।” আজ, মঙ্গলবার রাজ্যসভায় বক্তৃতা করতে গিয়ে প্রিয়াঙ্কার এই অভিযোগ উড়িয়ে দিলেন অমিত শাহ। শাহ অবশ্য সরাসরি প্রিয়াঙ্কার নাম করেননি।
কী বললেন শাহ? (Amit Shah on West Bengal Election)
তিনি বলেন, “কয়েক জন মনে করেন, বাংলায় ভোট আসছে বলে বন্দে মাতরম নিয়ে আলোচনা হচ্ছে। আসলে তারা বন্দে মাতরমের গরিমাকে নির্বাচনের সঙ্গে যুক্ত করতে চায়।” একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, “এটা ঠিক যে, বন্দে মাতরমের স্রষ্টা বঙ্কিমবাবুর জন্ম হয়েছিল বাংলায়। কিন্তু বিশ্বের যে কোনও প্রান্তে যখন স্বাধীনতা সংগ্রামীরা আত্মগোপন করে থাকতেন , তখন তাঁরা বলতেন বন্দে মাতরম। এমনকি এখনও যখন আমাদের সেনা সীমান্তে বা অন্যত্র দেশের অভ্যন্তরীণ নিরাপত্তারক্ষায় জীবন বিসর্জন দেয়, তখন তাদের কণ্ঠে উচ্চারিত হয় বন্দে মাতরম।”
কংগ্রেসকে আক্রমণ শাহের ( Amit Shah on Congress) (Vande Mataram)
কংগ্রেসকে আক্রমণ করে শাহের মন্তব্য, “তোষণের জন্য বন্দে মাতরমকে টুকরো না-করলে দেশ দু’টুকরো হত না”। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও দাবি করেছিলেন, কংগ্রেস বন্দে মাতরম গানের একাংশ বাদ দিয়ে দিয়েছিল। মঙ্গলবার শাহের গলাতেও শোনা গেল সেই একই দাবি! প্রধানমন্ত্রীর মতোই শাহও জরুরি অবস্থার জন্য কংগ্রেসকে তোপ দাগেন।
