Supplementary Voter List
Bengal Liberty; বিএলও-দের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা! দায় নিতে হবে কেন্দ্র-কমিশনকেও। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) সংক্রান্ত মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। এদিন বিচারপতি সূর্যকান্ত (Justice Surya Kanta) এবং বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Jaymalya Bagchi) জানান, কোনও রাজ্যের সরকার যদি বিএলও-দের (BLO Security) নিরাপত্তা দিতে সহযোগিতা না করে তা সুপ্রিম কোর্টকে (Supreme Court) জানাতে হবে। শুধু রাজ্য নয়, বিএলও-দের নিরাপত্তার বিষয়টি কেন্দ্র এবং কমিশনেরও দেখার দায়িত্ব।
মামলার শুনানি(supreme court)
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে নিয়োজিত বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতির বেঞ্চের স্পষ্ট নির্দেশ— কোনও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলাকালীন বুথ লেভেল অফিসারদের (BLO) নিরাপত্তা এবং অতিরিক্ত কাজের চাপ নিয়ে গুরুতর পর্যবেক্ষণ করে দেশের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, বিএলও-দের নিরাপত্তার দায় কেবল রাজ্যের নয়, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকেও (ECI) নিতে হবে।
এদিকে বিএলও-দের ওপর অতিরিক্ত কাজের চাপ নিয়ে সুপ্রিম কোর্ট বলে, প্রয়োজনে বিএলও-র সংখ্যা বৃদ্ধি করা হোক, তবে বিএলও-দের ওপর অতিরিক্ত চাপ যেন না আসে, সেটাও খতিয়ে দেখতে হবে কমিশনকে। পাশাপাশি, যদি কোনও বিএলও কাজ করতে অসুবিধা বোধ করেন, তবে তাঁকে সরিয়ে দ্রুত নতুন বিএলও নিয়োগ করতে হবে। গোটা বিষয়ে কমিশনকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
বিচারপতি বাগচী বলেন, বিএলও-দের উপর অতিরিক্ত চাপ যেন না আসে সেদিকে সতর্ক নজর রাখতে হবে। বিএলও-দের নিরাপত্তা এবং কাজের পরিবেশ নিশ্চিত করেই এগোতে হবে নির্বাচন কমিশনকে।

