Shajahan Case Main Witness Injured
Bengal Liberty: গন্তব্য ছিল বসিরহাট আদালত। সঙ্গে ছিলেন তাঁর ছেলে। সাক্ষ্য দিতেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাজাহানের (Sheikh Shahajahan) বিরুদ্ধে। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই যাত্রা পথে ধাক্কা মারল দশ চাকার ট্রাক। আর মুহুর্তেই সব শেষ! দুর্ঘটনা এতটাই ভয়াবহ যে ঘটনাস্থলেই মৃত্যু হয় সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) শেখ শাজাহানের বিরুদ্ধে চলা মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের ছোট ছেলে সত্যজিৎ ঘোষ সহ গাড়ির চালকের। তবে ভগবানের অশেষ কৃপায় প্রাণে বেঁচেছেন তিনি। দুর্ঘটনায় গুরুতর জখম ভোলানাথ ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক।
কী হয়েছিল?(sandeshkhali shahjahan)
জানা গিয়েছে, আজ, বুধবার সকালে সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Case) শেখ শাজাহানের বিরুদ্ধে চলা মামলায় আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েন ভোলানাথ ঘোষ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছেলেকে সঙ্গে নিয়ে গাড়িতে করে আদালতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ভোলানাথ ঘোষ। গাড়ি চালাচ্ছিলেন চালক। বয়ারমারির পেট্রোলপাম্পের কাছে ভোলার গাড়িকে সজোরে ধাক্কা মারে বিপরীত দিক থেকে আসা একটি দশ চাকার ট্রাক। শুধু তাই নয়, ধাক্কা মারার পর ট্রাক চালক একটি বাইকে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলেও অভিযোগ স্থানীয়দের। স্বভাবতই, দুর্ঘটনা ঘিরে এলাকায় জল্পনা বাড়ছে আরও।
রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) নাম জড়িয়েছিল সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের। তারপর তাঁর বাড়িতে এসে হামলার মুখে পড়তে হয় কেন্দ্রীয় বাহিনীকে। পরে বহু সমস্যার সম্মুখীনের পুলিশ গ্রেফতার করে তাঁকে। এই মুহূর্তে শাহজাহানের নামে রয়েছে একাধিক মামলা। ইডি-সিবিআই সহ একাধিক মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। বুধবার, শাহাজনের দায়ের করা মিথ্যা মামলার সাক্ষী দিতেই যাচ্ছিলেন ভোলানাথ। আর তখনই এই দুর্ঘটনা ঘটে।
তবে বিরোধীরা বিষয়টিকে মোটেও স্রেফ দুর্ঘটনা হিসাবে দেখছে না গোটা বিষয়টি। বিজেপির স্পষ্ট দাবি, পরিকল্পনা মাফিক খুনের চেষ্টা করা হয়েছে তাঁকে। এরপরই রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আজ আদালতে ভোলা শাহজাহানের বিরুদ্ধে কোন-কোন মামলার সাক্ষী দিতে যাচ্ছিলেন তিনি? ট্রাক চালক গাড়িতে ধাক্কা মেরে বাইকে চেপে পালিয়েই বা যাবন কেন? ওই সময় ঘটনাস্থলে বাইক এলই বা কোথা থেকে? উঠছে নানাবিধ প্রশ্ন।
এই ঘটনার পর ভোলানাথ ঘোষের পরিবারের তরফেও দাবি করা হয়েছে, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে।’
