smoke meter
Bengal Liberty: ডিজেল, এলপিজি কিংবা সিএনজি গাড়ির নির্গত ধোঁয়া পরীক্ষায় এ বার থেকে সরাসরি ব্যবস্থা নিতে পারবে কলকাতা ট্র্যাফিক পুলিশ। জানা গিয়েছে, পেট্রলচালিত গাড়ির ছাড়াও অন্যান্য জ্বালানিভিত্তিক গাড়ির দূষণ পরীক্ষা করার জন্য অত্যাধুনিক ‘স্মোক মিটার’(smock meter) কিনেছে লালবাজার। খবর মিলেছে, ৩০টি স্মোক মিটার কিনতে খরচ হয়েছে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে আরও যন্ত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
পুলিশ সূত্রে খবর,(smoke meter)
বছর দুয়েক আগে স্মোক মিটার কেনার প্রস্তাব দেওয়া হলেও কলকাতা পুরসভা(KMC) প্রথমে তা মঞ্জুর করেনি। তবে এবার সেই স্মোক মিটার( smoke metre) হাতে পেল পুলিশ। যার মধ্যে ২৬টি দেওয়া হয়েছে বিভিন্ন ট্র্যাফিক গার্ডে। দু’টি দেওয়া হয়েছে কলকাতা পুলিশের অ্যান্টি-পলিউশন সেলকে।
ট্র্যাফিক পুলিশের কর্তাদের জানান, এতদিন পুলিশের কাছে থাকা যন্ত্র দিয়ে ডিজেল, গ্যাস দ্বারা চালিত গাড়ি দূষণ নির্ভুলভাবে পরিমাপ করা যায় না। এমনকী ভারত স্টেজ-৬ মডেলের ক্ষেত্রে কার্যকর হয় না। নতুন স্মোক মিটার সেই মুশকিল আসান করবে এবং অতিরিক্ত দূষণ ছড়ানো যানবাহন করা সম্ভব হবে।
