SSC update
Bengal liberty: অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম-দশমের ইন্টারভিউ (Interview) ও ভেরিফিকেশনের (Verification) জন্য যোগ্যতা অর্জনকারীদের তালিকা। প্রায় ৪০ হাজার প্রার্থীর নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। শিক্ষকতার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভেরিফিকেশন তালিকা তথা ইন্টারভিউ তালিকা প্রকাশ করেছে কমিশন।ই
ইন্টারভিউয়ের ডাক পেলেন চিন্ময় মণ্ডল(SSC update)
ইংরাজি বিষয়ে ইন্টারভিউয়ের জন্য ডাক পেয়েছেন চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলনের নেতা চিন্ময় মণ্ডল (Chinmoy Mondal)। তিনি একাদশ-দ্বাদশ ও নবম-দশম উভয় পরীক্ষাই দিয়েছিলেন। একাদশ-দ্বাদশের কাট অফ মার্কসের না পৌঁছানোর জন্য ইন্টারভিউতে ডাক পাননি তিনি। তাকিয়ে ছিলেন শুধু নবম-দশমের ফলাফলের দিকে।
SSC-র তরফে জানানো হয়েছে, শিক্ষক নিয়োগে মোট শূন্যপদ ৩৫ হাজার ৭২৬ জন। নবম-দশম-এ শূন্যপদ ২৩ হাজার ২১২টি। পরীক্ষায় বসেছেন ২ লক্ষ ৯৩ হাজার ১৯২ জন। তবে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও বেশ খানিকটা সময় লাগবে কমিশনের। সেক্ষেত্রে কমিশন সুপ্রিম কোর্টেরও দ্বারস্থ হয়েছে বলে খবর। এই নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠকও হয়েছে কমিশনের।
প্রসঙ্গত, নবম-দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল বিগত ৭ সেপ্টেম্বর। পরীক্ষা গ্রহণের ৭১ দিনের মাথায় এই ফলপ্রকাশ করেছে কমিশন।
কোন কোন পরীক্ষার্থী ভেরিফিকেশন তথা ইন্টারভিউয়ের জন্য ডাক পেল তার বিস্তারিত তালিকা SSC ওয়েবসাইটে প্রকাশ করে। প্রত্যেকটি বিষয় এর পৃথক পৃথক তালিকা প্রকাশ করে SSC।

