Australia terrorist attack's information
Bengal Liberty: অস্ট্রেলিয়ার সিডনি শহরের বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলছিল। সেই সময় আচমকা হামলা চালায় দুই ঘাতক। যাদের নাম আগেই জানিয়েছেন পুলিশ। এবার আরও নতুন তথ্য দিল অস্ট্রেলিয়ার পুলিশ। পুলিশ জানিয়েছিল ঘাতক দুই ব্যক্তি যথাক্রমে ৫০ বছর বয়সী সাজিদ আক্রম ও ২৪ বছর বয়সী নবিদ আক্রম। এই দুই ব্যক্তি আসলে পিতা – পুত্র জানান পুলিশ। অস্ট্রেলিয়ার একাধিক সংবাদসংস্থা সে দেশের গোয়েন্দা সংস্থা ‘আসিও’-কে উদ্ধৃত করে জানিয়েছে, ‘খুব সম্ভবত’ তাঁরা পাকিস্তানের নাগরিক কিংবা পাক বংশোদ্ভূত। পরে তাঁরা অস্ট্রেলিয়ায় চলে যান। রবিবার ভিড়ে ঠাসা সমুদ্রসৈকতে নির্বিচারে গুলি চালিয়ে ১৫ জনকে হত্যা করেছিল এই দুই ব্যক্তি (Australia terrorist attack’s information)।

হামলার ফলাফল (Australia terrorist attack’s information)
রবিবার হামলার সময় বন্ডি সমুদ্রসৈকতে ইহুদিদের হানুকা উৎসব চলছিল। অন্তত ১০০০ জন শামিল হয়েছিলেন এই উৎসবে। সিডনির ইহুদি গোষ্ঠীর মানুষ সেই উপলক্ষে সৈকতে ভিড় করেছিলেন। কিন্তু পিতা পুত্রের হঠাৎ হামলা মুহূর্তে সমস্ত আনন্দ ধুলিস্যাৎ করে দেয়। দুই বন্দুকধারীর ১০ মিনিটের হামলায় কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয় সিডনির সমুদ্রসৈকত। মৃত্যু হয় ১৫ জনের জখম দু’জন পুলিশ আধিকারিক সহ ৪০ জন। মৃতের মধ্যে ১০ থেকে ৮৭ বছর বয়সিরা রয়েছেন। জখম প্রত্যেকে হাসপাতালে চিকিৎসাধীন। তবে হামলা চলাকালীন পুলিশের গুলিতে মৃত্যু হয় ঘাতক পিতার। ঘাতক পুত্র গুরুতর জখম অবস্থায় পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন।
বিস্তারিত তথ্য (Australia terrorist attack’s information)
সিডনি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের অন্তর্ভুক্ত। ওই প্রদেশের পুলিশ কমিশনার মার লানিয়ন সোমবার সাংবাদিক বৈঠক করে জানান, এই হামলায় পিতা পুত্রই ঘাতক। ঘটনাস্থলের খুব কাছ থেকে দু’টি বিস্ফোরক উদ্ধার করেছেন তদন্তকারীরা। ‘এবিসি নিউজ়’ জানিয়েছে, ঘাতক পিতা-পুত্রের গাড়ি থেকে সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটস (IS)-এর পতাকা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে অস্ট্রেলিয়ার পুলিশ জানতে পেরেছে, ঘাতক পিতার নামে ছ’টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ছিল। পুলিশের অনুমান, রবিবারের হামলায় সব ক’টি আগ্নেয়াস্ত্রই ব্যবহার করা হয়।
তবে হামলার কারণ এখনও স্পষ্ট নয় জানাচ্ছেন পুলিশ। ইতিমধ্যেই বন্ডি সৈকতের ঘটনাকে সন্ত্রাসবাদী হামলার তকমা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার।
