Mimi Ankush ED
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। টলিউড, বলিউড এবং ক্রিকেট জগতের একাধিক তারকাদের কাছ থেকে প্রায় ৮ কোটি টাকারও বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে । এই তালিকায় রয়েছেন বাংলার জনপ্রিয় দুই অভিনেতা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)ও অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
ইডি সূত্রে জানা গিয়েছে, অভিনেত্রী মিমি চক্রবর্তীর প্রায় ৫৯ লক্ষ টাকা এবং অভিনেতা অঙ্কুশ হাজরার প্রায় ৪৭ লক্ষ ২০ হাজার টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে (Mimi Ankush ED)। তদন্তকারী সংস্থার দাবি, অভিযুক্ত বেটিং অ্যাপটি কোনও সরকারি অনুমতি ছাড়াই ভারতে বেআইনি ভাবে বেটিংয়ের ব্যবসা চালাচ্ছিল।

জেনেশুনেই চুক্তি, দাবি ইডির (Mimi Ankush ED)
ইডির তরফ থেকে সবচেয়ে বিস্ফোরক যে তথ্য দেওয়া হয়েছে তা হল, একবারেই অজান্তে নয়, বিষয়টি সম্পর্কে অবগত হয়েই তারকারা বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। অভিনেতা-অভিনেত্রী ও ক্রিকেটারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে অর্থ ঢুকত, সেখানে অর্থের প্রকৃত উৎস উল্লেখ থাকত না বলেও দাবি তদন্তকারী সংস্থার।
আগেই তলব করা হয়েছিল অঙ্কুশ–মিমিকে (Mimi Ankush ED)
প্রসঙ্গত, ‘রক্তবীজ ২’ (Raktabeej2) ছবির মুক্তির আগে ছবির প্রচার চলাকালীনই মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে দিল্লিতে ইডি দফতরে হাজিরা দিতে হয়। সেখানে তাঁদের দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই সময় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও কটাক্ষ শোনা যায়।
পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিনেতা অঙ্কুশ হাজরা জানান, বেটিং অ্যাপের সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের সকলকেই ইডি তলব করেছে। তাঁর কাছ থেকে কিছু নথি চাওয়া হয়েছিল, যা তিনি জমা দিয়েছেন। ভবিষ্যতে তদন্তের প্রয়োজনে সম্পূর্ণ সহযোগিতা করবেন বলেও জানান অভিনেতা। অন্যদিকে ইডির তরফে জানানো হয়েছে, তদন্ত এখনও চলছে। প্রয়োজন হলে আগামী দিনে আরও জিজ্ঞাসাবাদ ও সম্পত্তি বাজেয়াপ্তির সম্ভাবনা রয়েছে।
এক নজরে দেখেনিন কোন তারকার কত সম্পত্তি বাজেয়াপ্ত?
ইডি সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত যাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে–
মিমি চক্রবর্তী: ৫৯ লক্ষ টাকা
অঙ্কুশ হাজরা: ৪৭ লক্ষ ২০ হাজার টাকা
সোনু সুদ: ১ কোটি টাকা
নেহা শর্মা: ১ কোটি ২৬ লক্ষ টাকা
মীরা রায়তেলা (ঊর্বশী রাওতেলার মা): ২ কোটি টাকা
যুবরাজ সিং: ২ কোটি ৫০ লক্ষ টাকা
রবীন উথাপ্পা: ৮ লক্ষ ২৬ হাজার টাকা
