Osman Hadi Funeral
Bengal Liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: ঢাকা বিশ্ববিদ্যালয় (Dhaka University) কেন্দ্রীয় মসজিদের পাশে কবি কাজী নজরুল ইসলামের (Kazi Nazrul Islam) সমাধির পাশে সমাধিস্থ করা হল হাদির মৃতদেহ (Osman Hadi)। শনিবার এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। শনিবার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ়ায় শেষকৃত্য সম্পন্ন হয় হাদির (Osman Hadi Funeral)। উপস্থিত ছিলেন সে দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)। এ ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যেরা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

হাদিকে শেষ শ্রদ্ধা (Osman Hadi Funeral)
তাঁর মৃতদেহ সমাধিস্থ করার আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজ অনুষ্ঠিত হয়। হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে সংসদ ভবনের সামনে হাজার হাজার মানুষ জড়ো হয়।সূত্রের খবর, নমাজের আগে ইউনূস বলেন (Muhammad Yunus), ‘‘তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি আজ। তুমি আমাদের বুকের ভিতরে আছ, সব বাংলাদেশির বুকের ভিতরে আছ।’’ এ সময়ে হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চের সদস্যদের পক্ষ থেকে হাদির খুনিদের গ্রেফতারি ও চরম শাস্তির দাবি জানানো হয় (Bangladesh News)। ওসমান হাদির (Osman Hadi) হত্যাকারিদের ধরতে কী করেছেন- সরকারের উদ্দেশে এই প্রশ্ন তোলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের (Abdullah Al Jaber)।
শেষকৃত্যের পর হাদির দেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (Dhaka University)। সেখানে কেন্দ্রীয় মসজিদে কবি কাজী নজরুল (Kazi Nazrul Islam) ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয় তরুণ নেতাকে। এর আগে ওই নির্দিষ্ট চত্বরে সমাধিস্থ করা হয়েছে একাধিক শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এবার সেখানে স্থান পেল তরুণ নেতা। হাদির স্মৃতির প্রতি সম্মান জানাতে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে (Bangladesh Protests)।
