Epstein Files
Bengal Liberty: মঙ্গলবার এপস্টিন সংক্রান্ত তদন্তের আরও একটি নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। ওই নথিতে দাবি করা হয়েছে, কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের নিজস্ব বিমানে অন্তত আটবার সফর করেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Epstein File)।
এর আগে এপস্টিন-কাণ্ডে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন ট্রাম্প। এমনকী বিল ক্লিন্টনের পাশেও দাঁড়ান ট্রাম্প। তাঁর কথায়, এপস্টিনের সঙ্গে বহু প্রভাবশালী ব্যক্তির ছবি রয়েছে। তাঁর নিজেরও রয়েছে। তবে তাঁদের কেউই এপস্টিনের যৌন কেলেঙ্কারির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, এপস্টিনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল নিছকই বন্ধুত্বের।
উল্লেখযোগ্যভাবে, নির্বাচনের আগে এপস্টিন যৌন কেলেঙ্কারি সংক্রান্ত সমস্ত নথি জনসমক্ষে আনার আশ্বাস দিলেও পরে সেই অবস্থান থেকে সরে আসে ট্রাম্প প্রশাসন। অভিযোগ, নথিগুলি গোপন রাখার চেষ্টা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত মিডিয়া এবং সাধারণ মানুষের চাপের মুখে সেগুলি প্রকাশ করা হয়।সম্প্রতি এপস্টিন ফাইলস থেকে কয়েকটি নথি-সহ ছবি সরিয়ে ফেলার খবর ছড়িয়ে পড়ে। সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্পের ছবি ছিল বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, (Epstein Files)
২০১৯ সালে নিউ ইয়র্কের একটি জেলে বন্দি অবস্থায় জেফ্রি এপস্টিনের মৃত্যু হয়। মার্কিন সরকার একে আত্মহত্যা বলে জানালেও, এই মৃত্যুকে ঘিরে আন্তর্জাতিক মহলে এখনও তীব্র বিতর্ক অব্যাহত Epstein Files।
