(Dev-Sriparna at Projapoti 2)
Bengal liberty Desk, ২৫ ডিসেম্বর, কলকাতা: ‘প্রজাপতি ২’-এর ট্রেলার লঞ্চ মানেই আবেগ, উচ্ছ্বাস আর চমক। সেই মঞ্চেই সকলের সামনে হঠাৎই শ্রীপর্ণা রায়কে নিয়ে বিশেষ মন্তব্য করে বসলেন দেব। অভিনেত্রীর সঙ্গে পরিচয় করাতে গিয়ে তাঁকে ‘লাকি চার্ম’ (Lucky Charm) বলে উল্লেখ করেন সুপারস্টার আর তাতেই খানিক লজ্জা ও আনন্দে ভেসে যান শ্রীপর্ণা (Dev-Sriparna at Projapoti 2)।
শ্রীপর্ণাকেই কেন এমন বিশেষ আখ্যা দেবের (Dev-Sriparna at Projapoti 2)?
অভিনেতার কথায়, শ্রীপর্ণা শুধু পর্দায় নয়, ছবির নামের সঙ্গেও যেন অদৃশ্যভাবে জড়িয়ে থাকেন। এবার শুধু ছবিতে নয়, ট্রেলার মুক্তির অনুষ্ঠানেও তাঁকে সামনে পেয়ে খুশি দেব (Dev)। প্রিয় অভিনেতার মুখে এমন কথা শুনে আবেগ সামলাতে পারেননি শ্রীপর্ণা (Dev-Sriparna at Projapoti 2)। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, দেবের সঙ্গে কাজ করাই তাঁর কেরিয়ারের অন্যতম বড় প্রাপ্তি। এখনও পর্যন্ত যে ক’টি ছবিতে তিনি অভিনয় করেছেন, সবক’টিতেই দেব তাঁর সহশিল্পী। দেবের অনুপ্রেরণাই তাঁকে এগিয়ে চলার শক্তি দেয় বলেও জানান অভিনেত্রী। শ্রীপর্ণার কথায়, নতুনদের সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে দেব বরাবরই আন্তরিক। তাই একজন সুপারস্টারের মুখে নিজের নামের পাশে ‘লাকি চার্ম’ শব্দটা শুনতে পাওয়া তাঁর কাছে অত্যন্ত স্পেশাল (Dev-Sriparna at Projapoti 2)।
ট্রেলার দেখে চোখে জল অভিনেত্রীর (Dev-Sriparna at Projapoti 2)
ট্রেলার দেখেই চোখে জল চলে আসে অভিনেত্রীর। ডাবিংয়ের সময় কিছু অংশ দেখেই আন্দাজ করেছিলেন, ছবিটা আলাদা কিছু হতে চলেছে। শ্রীপর্ণার মতে, পরিচালক ও অভিনেতাদের সম্মিলিত ভাবনাতেই তৈরি হয়েছে এক গভীর আবেগের গল্প। বিশেষ করে দেব ও মিঠুন চক্রবর্তীর অনস্ক্রিন সম্পর্ক দর্শকদের ব্যক্তিগত জীবনের সঙ্গেও কোথাও গিয়ে মিল খুঁজে নিতে সাহায্য করবে। ‘প্রজাপতি ২’ (Dev-Sriparna at Projapoti 2) যে শুধুই একটি সিনেমা নয়, বরং এক আবেগঘন যাত্রা সেই ইঙ্গিত স্পষ্ট ট্রেলারেই।
