Prosenjit Chatterjee Returns as Kakababu
Bengal Liberty Desk, ২৬ ডিসেম্বর, কলকাতা: এই শীতে ফের দর্শকদের মন জয় করতে আসছেন ‘কাকাবাবু’। সাহস আর বুদ্ধিমত্তাকে সঙ্গে নিয়ে এবার ‘বিজয়নগরের হীরে’-এর খোঁজে বের হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee Returns as Kakababu)। নতুন টিজার (Teaser) প্রকাশিত হওয়ায় দর্শকেরা উৎসুক হয়ে রয়েছেন ছবিমুক্তির অপেক্ষায়। ক্রাচ (Crutch) হাতে একটানা অ্যাকশন এবং চমকপ্রদ দৃশ্যে নজর কাড়লেন তিনি। আগেভাগেই জানা গিয়েছিল যে, বড়দিনের একগুচ্ছ রিলিজের ভিড়ে ‘কাকাবাবু’ (Prosenjit Chatterjee Returns as Kakababu) এবার আসতে চলেছেন একটু দেরিতে। তবে ‘সান্তা’ খুব একটা অপেক্ষা করালেন না দর্শকদের! কাকাবাবুর অনুরাগীদের কথা মাথায় রেখে বড়দিনেই প্রকাশ্যে এল ‘বিজয়নগরের হীরে’র ঝলক। সেখানে কীভাবে ‘বিজয়নগরের হীরে’র রহস্য ফাঁস করবেন তিনি? সেই গল্পই পর্দায় দেখার জন্য অপেক্ষারত হাজার মানুষ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Gangopadhyay) লেখা ‘বিজয়নগরের হিরে’ গল্পের অবলম্বনে তৈরি হয়েছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা। দোসর সন্তুর চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক (Arian Bhowmik)। টিজারেই দর্শকরা অনুভব করেছেন কাকাবাবু ও সন্তুর জুটির উত্তেজনা। তবে এবার আরও স্মার্ট, আরও সাহসী (Prosenjit Chatterjee Returns as Kakababu)।
কবে আসছেন কাকাবাবু বড়পর্দায় (Prosenjit Chatterjee Returns as Kakababu)?
নতুন বছরের শুরুতেই, ২৩ জানুয়ারি ২০২৬, সিনেমার পর্দায় হাজির হবেন কাকাবাবু ওরফে প্রসেনজিৎ চট্টপাধ্যায়। তবে সন্তু ছাড়াও এবারে কাকাবাবুর দোসর হিসেবে থাকবে জোজো(Jojo), রিঙ্কু (Rinku)এবং রঞ্জনা (Ranjana)। এই সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indradeep Dasgupta)।
আগেও আমরা কাকাবাবুকে (Prosenjit Chatterjee Returns as Kakababu) বহুবার পেয়েছি বড়পর্দায়। ২০১৩ সালে তাঁর অভিযান শুরু হয় ‘মিশর রহস্য’ দিয়ে, তারপর ২০১৭-তে দর্শকের সামনে আসেন ‘ইয়েতি অভিযান’ নিয়ে। তারপর বিরতির পর ফের রাজা রায়চৌধুরীর ভূমিকায় উপস্থিত হন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রতিবারই তাঁর কাকাবাবু রূপ ছিল আলাদা, কখনও সাহসী, কখনও রহস্যের ভেতর ডুবে থাকা বুদ্ধিদীপ্ত অনুসন্ধানী। এ কারণেই প্রতিবারই আট থেকে আশি, সবাই হলে ছুটে গিয়েছে তাকে ভালোবাসা দিতে। তবে বলাবাহুল্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এইরকম চরিত্রে আমরা দেখেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্যতে।
এবার নতুন সিনেমার প্রেক্ষাপট ‘বিজয়নগরের হিরে’, আর দায়িত্বে রয়েছেন পরিচালক চন্দ্রাশীষ রায়। তবে কাকাবাবু (Prosenjit Chatterjee Returns as Kakababu) এবার কী কী নতুন বিপদ, ধাঁধা আর অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবেন? তা জানতে মুখিয়ে দর্শকমণ্ডলী।
